বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় দ্বারে দ্বারে মালিক; আদালতে মামলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) :

খুলনার পাইকগাছায় ৭০ বছরের দখলীয় চিংড়ি ঘের অবৈধভাবে দখল করায় তা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে ঘের মালিক। বিষয়টি নিয়ে উভয়পক্ষ একাধিক মামলায় জড়িয়ে পড়েছে।

মামলার বিবারণ ও সরজমিনে জানা যায়, উপজেলার রায়পুর গ্রামের দীপক কুমার মুনি ওয়ারেশ সুত্রে শেখরডাংগা মৌজায় (কোশিয়ার) ডিসির মুলে ৪০ বিঘা জমি ভোগ দখল করে আসছেন। যার ভিপি লীজ কেস নম্বর ২৪ / ৬৬ – ৬৭। তাছাড়াও সায়রাত ৬১ / ৬৪-৬৫ নং কেসে এবং রেকডীয় মালিক মতিলাল মুনির ওয়ারেশ কিছু জমি রেকর্ড প্রাপ্ত হন।

ইতোমধ্যে ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে কপিলমুনির আশুতোষ দত্ত, দীপংকর দত্ত ও নারায়ণ দত্ত স্হানীয় রেজাকপুর গ্রামের মৃত সমসের সরদারের ছেলের মাধ্যমে ২৫ বিঘা জমি জবর দখল করে নিয়েছে। এ সময় বাধা দিতে গেলে দীপক মুনিরসহ তার লোকজনকে মারপিট করে ঘের থেকে বের করে দেয়। টানা জাল দিয়ে মাছ ধরে নেয়। ক্ষতিসাধন করে প্রায় দেড় লক্ষাধিক টাকার।

এ বিষয়ে প্রতিপক্ষ সোহরাব আলী সরদার জানান, তিনি দীপংকর দত্তদের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে হারিতে লীজ নিয়ে দখলে গিয়েছি। কার কি বৈধ বা অবৈধ কাগজ আছে তা তারাই ভাল বলতে পারবেন।

এ বিষয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের নামে ১৩-৪-২০২৫ তারিখে সি আর ৩৪৭/ ২০২৫মামলা করেছে। আদালত বিষয়টি তদন্তপুর্ক প্রতিবেদন দেয়ার জন্য থানায় পাঠিয়েছে।

থানার উপ পুলিশ পরিদর্শক নুরে আলম শুক্রবার বিকেলে সরজমিনে তদন্ত করেছেন বলে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীদের খাবারে অনিয়ম ও দূর্নীতীর অভিযোগ 

অধিকার প্রতিষ্ঠায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: টরেন্টোতে সংবর্ধনা সভায় এড. মনজিল মোরসেদ 

বদলগাছীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

নাটোরে সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন

আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট

পাইকগাছায় পাখি শিকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা

ডোমারে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রামগড়ে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী পেল খাগড়াছড়ি পুলিশ সুপারের ঈদ উপহার 

গুরুদাসপুরে নাটোর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন