বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে একজনের ছয় মাসের জেল ও জরিমানা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

পাইকগাছা সংবাদদাতা॥ পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধার সহ এক জন কে ছয় মাসের জেল- জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার, দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া বায়তুছ সালাম জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা উত্তর সলুয়া গ্রামের মৃত পাগল মজলিস এর ছেলে মোঃ আঃ হাকিম মজলিস (৬০) এর গতিবিধি সন্দেহ জনক হলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তাঁর দেহ তল্লাশি চালায়। এ সময়ে আঃ হাকিম মজলিস এর নিকট থেকে ৫ পলি প্যাকেট (৫০গ্রাম) গাঁজা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে আসামিকে মাদক আইনে ছয় মাসের জেল সহ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সুচিন সহ সঙ্গীয় ফোর্স।

সর্বশেষ - এক্সক্লুসিভ