বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় সাংবাদিক লাঞ্চিত, টাকা ছিনতাই ও ক্যামেরা ভাংচুরের অভিযোগে ডাক্তার দম্পতি ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা)॥ খুলনার পাইকগাছায় সাংবাদিকদের মারপিট, হত্যা চেষ্টা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে আগড়ঘাটা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী ডাক্তার দম্পতিসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

পাইকগাছা থানা মামলা না নেয়ায় সাংবাদিক সেকেন্দার আলী বাদী হয়ে মঙ্গলবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলা সুত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি উপজেলার আগড়ঘাটা উপ-স্বাস্হ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী ডা: মোঃ আব্দুল্লাহ আল মামুন। তিনি প্রায় কর্মস্থলে অনুপস্হিত থাকেন। সেখানকার আয়া ডাক্তারের চেয়ারে বসে রুগি দেখেন ও ওষুধ দেন। এমন অভিযোগে ১৯ জানুয়ারী সাংবাদিক আব্দুল মজিদ বিষয়টি স্বাস্থ্য কেন্দ্রে যান। তাকে কর্মস্থলে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প,প কর্মকর্তা ডাঃ নিতীশ গোলদারকে অবগত করেন। তিনি ঘটনার ছবি তুলে তাকে দিতে বলেন। তাৎক্ষনিক আব্দুল মজিদ ঘটনার ছবি তুলে হাসপাতালের প্রধান নিতীশ গোলদারকে পাঠান।

এ খবর জানতে পেরে ২১শে জানুয়ারী ডা: মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিককে তার অফিসে সালাম দেন। এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দদের নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে যান সাংবাদিক মজিদ। কোন কিছু বুঝে উঠার আগেই মামুন, তার স্ত্রী ও সঙ্গীয়রা সাংবাদিক মজিদের উপর ক্ষিপ্ত হন এবং তাকে শারীরিক ভাবে লাঞ্চিত করে টাকা ছিনতাই ও ক্যামেরা ভাংচুর করে।

এ বিষয়ে সাংবাদিক মজিদ পাইকগাছা থানায় এজহার দাখিল করলে থানা এজহার নিতে অস্বীকার করায় মঙ্গলবার সাংবাদিক সেকেন্দার আলী বাদি হয়ে আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই খুলনাকে তদন্তের নির্দেশ দেন। এ বিষয়ে টিইচএ ডাঃ নীতিশ চন্দ্র গোলদার বলেন, মামুনের মাথায় একটু সমাস্যা আছে। অল্পতেই চটে যায়, আমি বিষয়টি দেখব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কয়রায় কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক

যশোরের বেনাপোলে ৫টি সোনার বার সহ আটক ১

আমিরাতের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা

ভিজিডি’র চালসহ গ্রেপ্তার বিএনপি নেতার সদস্য ও দলীয় পদ স্থগিত 

আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে সংখ্যালঘু হিন্দু চিকিৎসককে এলাকা ছাড়ার হুমকি, চাঁদা দাবীসহ একাধিক অভিযোগে সংবাদ সন্মেলন

শেরপুরে পুলিশ কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

পাইকগাছায় ভয়াবহ লোডশেডিং: দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

নির্মাণ কাজ শেষ না হতেই ৪ মাসে ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল, প্রকৌশলী বলছেন সমস্যা নাই জামানত আছে

শেরপুরে পোস্ট অফিসে জাল টাকা সরবরাহের অভিযোগে দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ