বাংলাদেশ সকাল
শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছার ভাঙ্গন কবলিত দেলুটির কালীনগর এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২৪, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েও রক্ষা করা যাচ্ছেনা। যার ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের হাজার হাজার লোক। এসব অসহায় মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে প্রদান করা হয়েছে চাউল ১২ মেট্রিক টন, খাবার স্যালাই ৫ হাজার প্যাকেট, বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।

অন্যদিকে টীম খুলনা বিল্ড খুলনা সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, স্যালাইন, বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আরিফুল হক মোল্ল্য, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, তানজিম আনছারী, আহসান সিদ্দিকী প্রিন্স, আবুবকর সিদ্দিকী, ওমর ফারখ, রবিউল ইসলাম রবি, ইউনুছ সাগর, সালেহ আহম্মেদ সুমন ও রেদোয়ান রোহান। এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, কাজি সোহাগ ও শফিয়ার রহমান।

এ এছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন বলে  ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক হেনস্তায় বিএমএসএস ও আমতলী অনলাইন প্রেস ক্লাবের তীব্র নিন্দা

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরে বিশাল সংবর্ধনায় সিক্ত হলেন এমপি এ্যাড. মুক্তি

ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় কলেজ ছাত্রকে হত্যা

কাশিয়ানীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে আহত

দৈনিক রূপসাঞ্চল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন ডেঙ্গুবাহিত এডিসের বাসস্থান

আপনার জায়গায় আপনি ভূমিকা পালন করেন তাহলে সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ থেকে মুক্তি পাবো -ডিসি নারায়ণগঞ্জ 

মানিকছড়িতে এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

সাতক্ষীরা থানাঘাটায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

সিএমপি কমিশনারের চকবাজার থানা দ্বি-বার্ষিক পরিদর্শন