বাংলাদেশ সকাল
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ, পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগ তুলে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করেছে।

বুধবার সকাল ১০ টায় শিক্ষার্থী ঝৃতুর নেতৃত্বে দু শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের সকল ক্লাস রুম ও বিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেইন সড়কে অবস্থান করে প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায়ের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষিকা ভৈরবী রানী রায় ৭/৫/২৪ তারিখে পাইকগাছা সরকার বালিকা উচ্চ বিদ্যালয় যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রধান শিক্ষিকা না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে, কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষিকার, তিনি না থাকলে আমরা অসহায়, পারিনা শিক্ষার্থীদের কৈফিয়ত বা অভিভাবকদের প্রশ্নের জবাব দিতে।

সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে এসে তাদের বক্তব্য অভিযোগ শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও শিক্ষকদের মধ্যে সিনিয়র শিক্ষক আঃ ওহাব সার্বিক পরিস্থিতি তুলে ধরেন ও সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সমাধান দেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এ সময় নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সাথে ছিলেন ওসি শবজেল হোসেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বোদায় ক্ষেতে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য প্রয়োগ, থানায় অভিযোগ

দূরপাল্লার বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ; চাষাঢ়ায় সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৬

জয়পুরহাটে বিএনপির মহান মাতৃভাষা দিবস পালন

যশোরে জাকের পাটির ৮টি উপজেলায় মহা-ইসলামী সন্মেলন অনুষ্ঠিত

মংলা কমিউটার ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও কুকিজ সামগ্রী জব্দ, আটক ৩

নাটোরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা 

কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

সীতাকুন্ড ভাটিয়ারী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গুদাম থেকে সরকারী মালামাল উদ্ধার

শেরপুরের নকলায় ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণে চীনের সহযোগিতা নতুন দিগন্তের উন্মোচন হবে -ডিসি না’গঞ্জ