বাংলাদেশ সকাল
সোমবার , ২২ জানুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পানছড়ির শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২২, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

 

মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: পানছড়ির দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লোগাং জোন।

সোমবার (২২ জানুয়ারি) বিকাল তিনটায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র (কম্বল ও সুয়েটর) তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম।

এ উপলক্ষ্যে বিদ্যালয় মাঠে উপস্থিত হয় বিভিন্ন সম্প্রদায়ের দুই শতাধিক স্থানীয়বৃদ্ধ ও বনিতা। শীতবস্ত্র হাতে পেয়ে সকলের মুখে দেখা গেছে স্বস্তির হাসি।

সুমিতা ত্রিপুরা, সুভাষী ত্রিপুরা ও মোল্লাপাড়ার জরিনাসহ অনেকেই জানান, এবারের মতো শীত আগে কখনো পড়েনি। বিজিবির মাধ্যমে যথাসময়ে শীতবস্ত্র পেয়ে সকলেই খুশী হয়ে কৃতজ্ঞতার কথা জানান। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জোন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ৩ বিজিবির মেডিকেল অফিসার মেজর মো. মশিউর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ