বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় অনলাইন জুয়া ব্যাবসায়ী গ্রেফতার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৫, ২০২৩ ১২:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ পাবনা জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধায়নে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়।

২৪ জুলাই (সোমবার) পাবনা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহমুদুর রহমান, এএসআই(নিরস্ত্র) মো: জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সাথিয়া থানাধীন সাটিয়াকোলা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অবৈধ ই-ট্রানজেকশন(অনলাইন জুয়া) ব্যবসায়ী মোঃ নাহিদুল মোল্লা (৩০), পিতা- মোঃ জাবেদ আলী , মাতা- মোছাঃ রাজিয়া খাতুন, সাং- সাটিয়াকোলা পূর্বপাড়া, থানা- সাঁথিয়া, জেলা- পাবনাকে গ্রেফতার করে।ধৃত আসামী বাংলাদেশ সরকারের কর্তৃক অনুমোদনবিহীন অবৈধ ও ঘোষনাকৃত বিভিন্ন প্রকারের ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে mobcash, 1xbet, Airtm, Astropay, SFUNFD প্রভৃতির মাধ্যমে অবৈধ ভাবে ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে দীর্ঘ দিন যাবত অবৈধ ব্যবসা করে আসছিলো। আসামীর নিকট হইতে ০২ টি এন্ড্রয়েড মোবাইল ফোন,০১ টি Intel কোম্পানীর সচল সিপিইউ, ০১ টি LG 22’’ মনিটর,০১ টি চেক বই ০৪ টি বিভিন্ন ব্যাংকের ATM কার্ড উদ্ধার করা হয়।

উক্ত সময় ধৃত ব্যক্তির টেলিগ্রাম আইডি ও টেলিগ্রাম গ্রুপ পর্যবেক্ষণ করে দেখা যায় যে, সে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে মেম্বার সংগ্রহ করতো এবং গ্রাহকদের সাথে তার ট্রানজেকশন সম্পন্ন করতো।

ধৃত আসামীর বিরুদ্ধে সাঁথিয়া থানায় ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা রজু করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতিতে ক্রেতার মাথায় হাত : প্রশাসন নিরব

ভূল তথ্য দিয়ে বিএনপির কর্মীদের আ.লীগের সভায় নেয়ার চেষ্টা : মীর হেলাল উদ্দীন

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সামরিক প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীশংকৈলে মতি চেয়াম্যানের মা সহ পরিবারের ৮ সদস্যর ক্যানসারে মৃত্যু

আজকের খাস খবরের আঞ্চলিক বার্তা সম্পাদকের দায়িত্ব পেলেন মোঃ স্বপন আলী

তাহিরপুর সীমান্তে গুহার মাটি চাপায় বাংলাদেশী যুবকের মৃত্যু, আহত ২, বিএসএফের হাতে আটক ১

মেগা প্রজেক্টের নামে দেশটাকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা সরকার- বিএনপি মহাসচিব

ডিমলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব্যবসায়ীকে জরিমানা

বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে পর্যটকের সমাগম ঘটবে সমুদ্র নগরী কক্সবাজারে 

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি বাস্তবায়নে বন ও পরিবেশ উপদেষ্টার বৃক্ষচারা উপহার, কৃতজ্ঞতা প্রকাশ -ডিসির