বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার॥ পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা জজ আদালত। ৮ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টায় এ আদেশ দেন পাবনা বিশেষ জজ আদালতের বিচারক মোঃ আহসান তারেক। এছাড়া উভয়কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার ইয়াকুব আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২৬) এবং একই এলাকার আঃ আলিমের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২০)।

আদালত সূত্র জানা যায়, ২০১৮ সালের জানুয়ারি মাসে মাদক গ্রহণ ও বিক্রয়ের অভিযোগে ১ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করে মামলা দায়ের করেন পাবনা সদর থানার এসআই মোঃ জহুরুল ইসলাম। দীর্ঘ ৫ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের জানুয়ারির শেষের দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নিকারি পাড়ার সাদ্দাম হোসেনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় আসামি সাদ্দামের নিকট থেকে ৬শ ও শরিফুলের নিকট থেকে ৪শ পিস সহ মোট ১ হাজার পিস ইয়াবা এবং মাদক সেবন সংক্রান্ত সরঞ্জাম তাদের কাছ থেকে উদ্ধার করে জব্দ করেন পুলিশ।

এরপর পাবনা সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়ে ছিলো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সহিংসতার নির্দেশ আসে জামায়াতের ‘অবসর’ অফিস থেকে: সিটিটিসি

বাগমারায় শারদীয় দুর্গোৎসব ঘিরে হিন্দু সম্প্রদায়ের হাতে হাতে এমপি এনামুল হকের পূজার উপহার 

কুড়িগ্রামের ভূরুঙ্গামরীতে হিরোইন সহ শিক্ষার্থীদের হাতে আটক ১

শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে রায়পুরাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তাহিরপুরে সোর্স ইছাকের দৌরাত্ম্য, রাজস্ব ফাঁকি দিয়ে ৩৫মেঃ টন কয়লা পাচাঁর

বরগুনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা অপহরন মামলা দায়ের করার অভিযোগ

শার্শায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ফকির নিটওয়ারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগকে অভিনন্দন ও উপহার প্রদান

যশোরে বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকীতে সুনামগঞ্জেরর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন