বাংলাদেশ সকাল
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনায় দূর্বৃত্তদের হামলায় নিহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামানিক (৪৪) নামের দুই ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হন।

নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে ও নিহত মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে। মধু’ পরিবহনের চাঁদা তুলতেন,আর মঞ্জু’ অটো রিকশা চালাতেন।

নিহতের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন তারা দুজন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। ঘটনা দেখে আশেপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন শ্রমিক আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন। ঠিক কি কারনে এ ঘটনা ঘটেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, পরে বিস্তারিত বলা যাবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালকিনিতে কমান্ডার হিসেবে মনোনয়নপত্র ক্রয় করলেন আব্দুল মালেক

মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

দেবহাটায় গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল

জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

সব জল্পনা কল্পনা শেষ করে এপার বাংলায় এলো ১২ মেট্রিক টন রুপালি ইলিশ 

দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় বড় ভূমিকা পালন করছে ওলী আউলিয়ারা : পীর সাহেব গোলাম ইস্তারশিদ আল কাদেরী 

যশোরে মশার উপদ্রবে জন জীবন অতিষ্ঠ 

ময়মনসিংহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবার সমন্বয় পরিষদের সমাবেশ

গাজীপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আটক-৫, কাভার্ড ভ্যানসহ মালামাল উদ্ধার