বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:২৪ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার: পাবনার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল ফেনসিডিলসহ  হেলাল উদ্দিন (৪৮) নামের এক মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

সোমবার ( ২ সেপ্টেম্বর ) রাত আটটার দিকে উপজেলার ঈশ্বরদী পাবনা মহাসড়কের দেওয়ান দিকশাইল মোড়ের লোকমান হোসেন ডাবলুর মুদী দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকার মৃত সোবহান ফকিরের ছেলে হেলাল উদ্দিন। আটকের সময় ৩৭ বোতল ফেনসিডিল, একটি সিমকার্ডসহ মোবাইল ফোন, মাদক বহন কাজে ব‍্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ ১০,৩০০ টাকা উদ্ধার করে র‍্যাব।

ঘটনা সত্যতা নিশ্চিত করেন, পাবনা র‍্যাব-১২, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

তিনি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর জন্য ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামী হেলাল উদ্দিন এর বিরুদ্ধে আরো ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কলারোয়া শিক্ষা অফিসে প্রশিক্ষণের তথ্য নিতে গিয়ে সাংবাদিক লাঞ্চিত : বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ  

ঢাকা মহানগর উত্তরে নব্য বিএনপির কর্তৃক ত্যাগী বিএনপি নেতার উপর হামলার অভিযোগ 

সা’দপন্থীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শেরপুরে প্রতিবাদ সমাবেশ

এড. আবুল ফজল তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধনী 

গঙ্গাচড়ায় পূজা মণ্ডপ পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনারসহ জেলা কর্মকর্তাবৃন্দ

ডেঙ্গু রুগীর অপারেশন করে ডাঃ রনজিত বিশ্বাসের সারাদেশে তোলপাড়

জাদুকাটা এখন হয়ে গেছে গলার কাঁটা

তাহিরপুরে এমপি’র বরাদ্দে মাদ্রাসার মাঠ বালি ভরাট

মসিক নির্বাচনে মেয়র প্রার্থী টিটু’র ২৩ দফা ইশতেহার ঘোষণা 

তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সোমনাথ সাহার মনোনয়নপত্র জমা