বাংলাদেশ সকাল
শনিবার , ১৬ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : ঈশ্বরদী-লালপুর মহাসড়কের গোকুলনগর নামক এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

আজ ১৬ মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১২ টার দিকে উল্লেখিত স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালির নাজমুল হোসেন’র ছেলে মিজান (১৫), ভাদুর বটতলার তৌহিদুল ইসলাম’র ছেলে সিয়াম (১৫) ও রাজশাহীর বাঘার আব্দুস সোবহান’র ছেলে শরিফুল (৩৫) গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাজশাহী যাবার পথে আহত পিয়ারাখালির মিজান মৃত্যু বরণ করে।

ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করেছে। এদিকে মিজানের অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে : রাষ্ট্রপতি

বেনাপোলে ঢাকা ব্যাংক লিমিটেডের ১১১তম শাখার উদ্বোধন

কবিরাজী তুকতাক হোমিওপ্যাথি এলোপ্যাথি সর্বরোগের চিকিৎসা দেন আঃ আজিজ, দেখার কেউ নেই 

শান্তিপূর্ণ, উৎসবমুখর, নির্বিঘ্নে ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দুর্গা পূজা আয়োজনে সর্ব মহলে প্রশংসিত জেলা প্রশাসক

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নুরুর আর বাড়ি ফেরা হলোনা

কালকিনিতে ‘৯ হাজার ভোট পিটাইয়া দেবো’ আ. লীগ নেতার ভিডিও ভাইরাল

তালতলীতে বিএনপি নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদে উপজেলা বিএনপি নেতা ছগিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

পাবনার নাটিয়াবাড়ীর নিজ বাড়িতে সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধা খুন!

প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে হবে -আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসবে বক্তারা 

রাণীনগরে মেডিকেলের শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান