বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরতে হবে -আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসবে বক্তারা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ

 

মোহাম্মদ আরমান চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত:

ব্যস্ত প্রবাস জীবনে আনন্দ বিনোদনের কল্পনাও করা যায় না।তারপরেও  নতুন প্রজন্মের কাছে দেশীয়  সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রবাসীরা করে থাকেন বিভিন্ন অনুষ্ঠান। তেমনিভাবে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে গত রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুবাই মুশরিফ  পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’র উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব।

আমিরাতে বিভিন্ন প্রদেশ থেকে সপরিবারে নানা রকম পোশাক পরিধানে অসংখ্য পরিবারের উপস্থিতি যেন পরিণত হয় বাংলাদেশী এক ব্যতিক্রমী মিলন মেলা। এতে নজর কাড়ে পার্কে আসা বিভিন্ন দেশের দর্শনার্থীদের।

দিনব্যাপী আয়োজিত  অনুষ্ঠানে ছিল ছোট ছেলে মেয়েদের নানা রকম খেলাধূলা, আইস ডান্স,নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, মহিলাদের মুখে পানি নিয়ে দৌড় প্রতিযোগিতাসহ নানারকম খেলাধুলা। দুপুরে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন ছিল দেখার মতো।

লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ক্লাবের উপদেষ্টা  ইয়াসমিন মেরোনা, সিআইপি জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ। আয়োজকরা ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহ-সভাপতি সাদিয়া আফছার, সহ-সভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু,কোঅর্ডিনেটর শারমিন রাঁখি,তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেজুতি,টিম লিডার  ইশিকা পারভিন,টিম লিডার ঈশিকা মাজহার,কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ।

অনুষ্টান শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শাজাহানপুরে হোটেল ব্যবসায়ীকে অর্থদণ্ড ও উপ-নির্বাচনে আচরণ বিধি পালনে সর্তক করলেন সহকারী কমিশনার 

কৃষক লীগ নেতার মৃত্যুতে বিএনপি নেতাদেরকে জড়িয়ে মামলা; বিএনপির প্রতিবাদ 

সংলাপের আর কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

পাইকগাছায় মিনহাজ নদীর নাব্য সংকট ও ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবসে সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান 

চট্টগ্রাম পূর্ণচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের নতুন পরিচালনা কমিটি গঠন

গঙ্গাচড়ায় চাষাবাদকৃত আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

ঠাকুরগাঁও‌য়ের পু‌লিশ সুপার উত্তম প্রসাদ পাঠক পেলেন পি‌পিএম পদক

পুলিশি ক্ষমতার অপব্যবহার করে এ এস আই’র রাস্তার উপর প্রাচীর নির্মাণ; অদৃশ্য শক্তি বলে ব্যবস্থা নিচ্ছেনা পৌর কর্তৃপক্ষ

রাণীশংকৈল উপজেলা নির্বাচনে তিন পদে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল