বাংলাদেশ সকাল
শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশ কর্তৃক সাংবাদিক পরিবারে হয়রানি; বিএমএসএস’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন চম্পকনগর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর নুরুল ইসলাম এর অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করেছেন উপজেলার ছতরপুর গ্রামের বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর কার্যকরী সদস্য সাংবাদিক শাহনেওয়াজ শাহ্ এর পিতা মোঃ বেনুজীর শাহ্ (৬৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী ও তার ভাইদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এসআই নুরুল ইসলাম অভিযোগকারী মোঃ বেনুজীর শাহ্ এর সকল কাগজপত্র পাকাপোক্ত থাকা জমি তার ভাইদের দখল করিয়ে দেয় এবং তার ভাইয়েরা এসআই নুরুল ইসলাম এর ছত্রচায়ায় অভিযোগকারীর জমিতে একটি ছোট পলিথিনের ঘর তুলে ফেলে। পরে আপোষ মিমাংসা কথা বলে এসআই নুরুল ইসলাম তাদের চম্পকনগর পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে খাঁলি স্টাম্পে সই নেয় এবং তার সম্পত্তি ভাইদের লিখে দিতে বলে। সম্পত্তির মালিক মোঃ বেনুজীর শাহ্ তার জমি লিখে দিতে অস্বীকার করায় তাকে এবং তার সন্তানদেরকে হাজত খানায় আটকে রেখে মারধর করে এবং তার সন্তানদের থেকে স্মার্টফোন ছিনিয়ে নেয়। বেলা শেষে স্থানীয় লোকদের সুপারিশে ছেড়ে দেয়।

অভিযোগকারী মোঃ বেনুজীর শাহ্ জানায়, চম্পকনগর পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোঃ নুরুল ইসলাম দীর্ঘ চার/পাঁচ বছর ধরে এই ফাঁড়িতে থেকে প্রভাবশালীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলে। সে বিভিন্ন সময় আমি এবং আমার পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসতেছে। তার অত্যাচারে আমি এবং আমার পরিবার অতিষ্ঠ। এখন আমি পুলিশ হেডকোয়ার্টােরে অভিযোগ করায় আমি এবং আমার সন্তানদের ডাকাতি মামলা, মাদক মামলা সহ নানা মামলায় জড়িয়ে দিবে বলে হুমকি দেয় এবং সে একটি স্টাম্পে নিষ্পত্তি নামা লিখে এনে আমাকে সই দিতে বলে, আমি সই দিতে অস্বীকার করায় আমাকে গালমন্দ করে এবং আমি এবং আমার সন্তানদের প্রাণনাশের হুমকি দেয়। এমতাবস্থায় আমি এবং আমার পরিবার আতংকে আছি। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আশ্রয় চাই এবং এসআই নুরুল ইসলাম এর উপযুক্ত শাস্তি চাই।

অভিযোগের ব্যাপারে এসআই নুরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান, তাদের পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আছে। তাদের বিরুদ্ধে একটি মামলার চার্জশিট দেওয়ায় তারা পুলিশ হেডকোয়ার্টারসে এই অভিযোগ করে।

এই বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি তীব্র নিন্দা ও প্রতিবাদা জানিয়ে এক বিবৃতি দিয়ে অভিযুক্ত এসআই নুরুল ইসলামের দৃষ্টান্তমূলক উপযুক্ত শাস্তি দাবি করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছাত্র হত্যাসহ একাধিক মামলার  আসামি জুয়েল মন্ডল গ্রেপ্তার  

ইসলামের সু-মহান আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব নয় : যশোরে চরমোনাই পীর

ছোটগল্পঃ তাসফির বিয়ে

সাংবাদিক জোসেফ এর উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সমাজের মানববন্ধন

বড়াইগ্রামে মৎস্যজীবী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বরগুনা পুলিশের ডেভিলহান্ট অভিযানে ডাকাত পাকড়াও

নাসিরনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

ঝিকরগাছায় নবাগত জাতীয় সাংসদ ডাঃ তুহিনকে দু’টি প্রতিষ্ঠানের ফুলেল শুভেচ্ছা

বরগুনায় মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গুর সংক্রমণ

শেরপুরে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা কৃষকের মরদেহ উদ্ধার