বাংলাদেশ সকাল
সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশ পরিচয়ে যুবদল নেতাকে হেলমেট বাহিনীর অপহরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের নলডাঙ্গায় পুলিশ পরিচয়ে সজিব নামের এক যুবদল নেতাকে চায়ের ষ্টল থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ী দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে ফেলে গেছে হেলমেট পরিহিত দুবৃর্ত্তরা। উপজেলার নলডাঙ্গা এলাকায় ফেলে গেলে স্থানীয়রা গরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই যুবদল নেতাকে । এরপর প্রথমে নলডাঙ্গা স্থানীয় এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত সজিব হোসেন (৩২), রামশাকাজির হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ওর্য়াড যুবদলের সাংগঠনিক সম্পাদক।তিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক।

নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১ নং ওর্য়াড যুবদলের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন বাড়ির পাশে রামশাকাজিপুর ডাঃ নাছির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের সামনের চায়ের স্টলে কেরাম বোর্ড খেলছিলেন।এসময় সাদা রংয়ের মাইক্রোবাস এসে পুলিশ পরিচয়ে হেলমেট পরিহিত চার পাঁচজন লোক যুবদল নেতা সজিব কে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এরপর হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙ্গে ও শরীরের বিভিন্ন অংশ থেতলে জখম করে আধা কিলোমিটার দুরে নীলডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের মোড়ে ফেলে যায় হেলমেট বাহিনী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে।কে বা কাহারা সজীব নামের একজন কে পিটিয়ে ফেলে গেছে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ২১ পরিবারের মাঝে না’গঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদান প্রদান

জামালপুরে ইয়াবা উদ্ধারের চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক চলছে

দেবহাটায় আশার আলোর পক্ষ থেকে কমিউনিটি ক্লিনিকে এলইডি টিভি ও বেঞ্চ প্রদান

পাঁচবিবিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

জয়পুরহাটে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: সাংবাদিক হেনস্তা

মাটিরাঙ্গায় চোলাই মদসহ আটক এক যুবক

যশোর শিক্ষা বোর্ডের চাকরিচ্যূত কর্মচারী সালামের স্ত্রী গ্রেপ্তার

যশোরে মোবাইলে প্রেম অতঃপর ধর্ষণ পরে বিয়ের নামে প্রতারণা