বাংলাদেশ সকাল
শুক্রবার , ২ মে ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ পেলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

 

শেরপুর জেলা প্রতিনিধি:

‘‘আমার পুলিশ, আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ’’। আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান ও দৃষ্টান্তমূলক এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘‘ পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪’’ পেলেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও শেরপুর সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (০১ মে ২০২৫ খ্রিঃ) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত নানা সাহসী ও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি, মাদক উদ্ধার, ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অল্পদিনেই আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরুপ পুলিশ সপ্তাহ ২০২৫ এ ‘‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’’ এ ভূষিত হয়েছেন।

দৃষ্টান্তমূলক ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি ব্যাজ’ পদকে ভূষিত হওয়ায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয় এবং এসআই (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম কে আন্তরিক অভিনন্দন ও মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মাদ্রাসার অধ্যক্ষের মাতৃত্বকালীন ছুটির বেতন ফেরত নেওয়া কান্ডে তুলকালাম বদলগাছি

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বরগুনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত 

ঝিকরগাছায় ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহের শুভ উদ্বোধন করলেন ইউএনও বিতান কুমার মন্ডল

লালমনিরহাটে সাংবাদিক হয়রানী ও নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ 

স্মৃতির পাতা থেকে ‘২৮ এপ্রিল ২০০৮ – বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ২৫ লাখ গণস্বাক্ষর জমা ও প্রাসঙ্গিক ঘটনা’

সুবর্ণচরের সোলাইমান বাজারে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে চলছে নিয়োগ বানিজ্য 

২৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর বিক্ষোভ মিছিলের ডাক

নাটোরে মালবাহী ট্রেনের বগি উল্টে উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ বন্ধ

লালমনিরহাটে মাদ্রাসা সুপারের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ