বাংলাদেশ সকাল
রবিবার , ২৮ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পুলিশ বাহিনীতে দুই অতিরিক্ত আইজিসহ ৫৫ কর্মকর্তা রদবদল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ: পুলিশের দুজন অতিরিক্ত আইজি, পাঁচ জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ জনসহ মোট ৫৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়ন করা হয়।

এক প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি পদের দুজনকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে এ কে এম শহিদুর রহমান এবং কৃষ্ণ পদ রায়কে পুলিশ অধিদফতরে (সদর দফতর) অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি ও পদায়ন করা হয়।

অপর এক প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনকে ট্যুরিস্ট পুলিশে, ড. মো. আক্কাস উদ্দিন ভুঞাকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, মো. আসাদ উল্লাহ চৌধুরীকে নৌ পুলিশে, এনামুল কবিরকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এবং মীর মোদ্দাছ্ছের হোসেনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়।

আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়।

অপর আরেকটি প্রজ্ঞাপনেও পুলিশ সুপার পদমর্যাদার ৩২ জনকে দেশের বিভিন্ন স্থানে র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

জয়পুরহাটের সাবেক পিপি ও সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল মা’রা গেছেন

একমাত্র জীবিকা নির্বাহের সবকিছু পুড়ে ছাঁই

৬ই ডিসেম্বর ডোমার হানাদার মুক্ত দিবস 

স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ

যশোরের নকল সোনা দেখিয়ে আসল সোনা নিয়ে চম্পট, আট প্রতারকের বিরুদ্ধে চার্জশিট

রাণীশংকৈলে ৩১ দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়

সাতক্ষীরায় মাইন উদ্ধার

বাকলিয়ার ইয়াবা খোকন গ্রেফতার, পলাতক কিশোর গ্যাং লিডার ফারুক ও চোরা সেলু

বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে যা বলেছিলেন তুলসী