বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পূর্বাচলের নিঝুম পল্লীতে পিবিআই ঢাকা মেট্রো (উঃ) এর “ফ্যামেলী ডে ও বসন্ত উৎসব-২০২৩” উদযাপন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১:৪৯ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট॥ দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য পালিত হয়েছে পিবিআই ঢাকা মেট্রো (উঃ) এর “ফ্যামেলী ডে ও বসন্ত উৎসব-২০২৩।”

শনিবার ১৮ ই ফেব্রুয়ারি ইং, বাংলা ৫ই ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ পূর্বাচল “নিঝুম পল্লী” তে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক “ফ্যামেলী ডে ও বসন্ত উৎসব-২০২৩” উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি, জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম ও বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী ডাঃ জয়া মল্লিক।

ফ্যামেলী ডে ও বসন্ত উৎসবে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ এবং পিবিআই হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন।

অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সাদিয়া মিরাজ, জনাব সৈয়দা ফারহানা কাউনাইন, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনাব ডাঃ সালমা পারভীন, জনাব মাহমুদা হাসান, জনাব নাজমুন নাহার, জনাব শারমিন সিদ্দিকা, জনাব ফারহানা পারভীন, জনাব ডাঃ শামসুন্নাহার রত্না, জনাব মুশতারী রহমান, জনাব জান্নাত আরা।

দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিভিন্ন অতিথি শিল্পী ও পিবিআই পরিবারবর্গের ছেলে মেয়েরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম-সেবা, পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর)।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরপুরে পর্নোগ্রাফি আইনে ভাবির মামলায় দেবর গ্রেপ্তার

রোববার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন আ. লীগ সভাপতি শেখ হাসিনা

গুরুদাসপুরে জাতীয় যুব দিবস পালিত

কালীগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, বিকাশ হলেন মো: ফারুক হোসেন

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তালেবের ব্যাতিক্রমী প্রচারণা 

বঙ্গবন্ধুর সমাধিতে সামরিক বাহিনীর ৭ দেশের ৮ প্রতিনিধির শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে শীত বস্ত্র বিতরন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ

বরগুনা জেলার সংসদীয় ৩টি আসন পুনঃ বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত 

জলঢাকায় নারী অধিকার ও অন্তর্ভুক্তি সুশাসন মেলা অনুষ্ঠিত

নাটোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ৫ জনের মৃত্যু