বাংলাদেশ সকাল
শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত করে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ: ৩১শে আগষ্ট, ২০২৪,শনিবার, রাত ৯টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে জাঁকজমকপূর্ন এক মিলনমেলার আয়োজনের কথা থাকলেও বিএনপির ভারঃচেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উক্ত অনুষ্ঠান স্থগিত করে বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটির সদস্য গোলাম ফারুক শাহিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানেকটিকাট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু,ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সাবেক সভাপতি আবদুল বাছিত, সাবেক সভাপতি শামছুজ্জোহা বাবলু ও কানেকটিকাট বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হিমু।খবর বাপসনিউজ ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক এম. ওয়াহিদ রহমান এবং দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি আফজাল হোসেন শিকদার। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুুগ্ম-সম্পাদক লায়েক আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মাহবুবুর রহমান শাহিন, সাইফুল আনচারী চপল, মাহাতাব আহমেদ, আফজাল শিকদার, মার্শাল হক, এলেন ইলিয়াছ মানিক চৌধুরী,অধ্যাপক শাহাদাত হোসেন শাহিন, লিটু হোসেন, মাহফুজুর রহমান, ফারুক হাওলাদার, সৈয়দ নাছির উদ্দিন জেবুল, বদরুল আলম মাসুদ, ইলিয়াস মিয়া, রফিকুজ্জামান জুয়েল, লোকমান হোসেন, কামাল হোসেন তরুন, শহিদুল ইসলাম পলাশ, মিজানুর রহমান জমশেদ, এ্যাডভোক্চ শামছুন খান লাকি, সেলিনা মন্টি, কাজী রোপা ওমর ফারুক টিটু, বদরুল ইসলাম, জন মোহন, মহি উদ্দিন বাবর, রেজাউল করিম জামিল প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ক্যালিফোর্নিয়া বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজ তাহমিনা মানিকের গণসংযোগ

বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

শশিকর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে বিভূতি ভূষন বাড়ৈর প্যানেল নির্বাচিত

যশোরে সাবেক কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

আমতলীতে ভুয়া কাজী দিয়ে চলছে রমরমা অবৈধ বানিজ্য 

অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে বরগুনায় মালিক-শ্রমিকদের মানববন্ধন

যশোরের রাজারহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ 

চোরের উপর বাটপারি, ঈশ্বরদীতে পুলিশ কর্তৃক চোরাইকৃত সোনা ও রুপা আত্মসাতের অভিযোগ 

নাটোরে মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লাকে কুপিয়ে জখম

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডক্টরস কোয়াটার্স থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার