বাংলাদেশ সকাল
সোমবার , ৯ জানুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের রাজারহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি॥ যশোরের রামনগর ইউনিয়নের রাজারহাটে আজ সোমবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রাজারহাট যশোর ট্রেডিং এর সামনে ও চামড়া হাটের সামনে পৃথক এ দুটি সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী পালবাড়ি এলাকার আব্দুল হালিমের ছেলে। আহতরা হলেন, গাজীরঘাট গ্রামের সাইফুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ ও মণিরামপুর উপজেলার উত্তরপাড়া বারপাড়া গ্রামের দিন মজুর নুরো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রামনগরের যশোর ট্রেডিং এর সামনে সকাল নয়টায় দ্রুতগামী একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মটরসাইকেলে থাকা ইদ্রিস আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরোহী আবুল কালাম আজাদ। এসময় স্থানীয়রা আজাদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালেভর্তি করে।

অন্যদিকে, এর কিছু সময় আগে রাজারহাটে একটি দ্রুতগামী বাস সাইকেলে থাকা দিন মজুর নুরোকে ধাক্কা দেয়। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই ইদ্রিস আলীর মৃত্যু হয়। এছাড়া নুরো মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশংকাজনক। অন্যদিকে আজাদ সুস্থ্য আছেন এবং আশঙ্কামুক্ত ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শেরপুরে গাঙচিল ৩ কবির গ্রন্থের পাঠ উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

বাগমারায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

বাগমারার তাহেরপুরে পান বরজে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি

বাগমারায় জোরপূর্বক ৩ ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবীতে মানববন্ধন

বিয়ে নিয়ে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে 

পাইকগাছায় ধর্ষণ ও লুটপাটের ঘটনার মূল হোতা এনামুল জোয়াদ্দারকে গ্রেফতার করেছে পুলিশ 

নাটোরে চিকিৎসককে ধর্ষণের অভিযোগে হাসপাতাল পরিচালক আটক

ঈদগাঁওতে গজে উঠেছে অটো রিকসা ও টমটমের গ্যারেজ : অভিযান নেই