বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৩ মে ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আমতলীতে বিক্ষোভ সমাবেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৩, ২০২৩ ১:২৪ পূর্বাহ্ণ

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি॥রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগ। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর তিন রাস্তার মোড়ে গিয়ে সমাবেশ করে।

সোমবার (২২ মে) রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা সভাপতি ও পৌর মেয়র মতিয়ার রহমান এর নির্দেশনায় মিছিল ও সমাবেশ শুরু হয়।

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল হয়। এতে অংশ নেয়া দলীয় নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে স্লোগান দেন।উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম,এ কাদের মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন বক্তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সরকারের পদত্যাগ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে বিএনপির সমাবেশ হয়। ওই সমাবেশ থেকেই প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে তালতলীতে বিক্ষোভ ও প্রতিবাদ 

গুরুদাসপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন 

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পটুয়াখালী জেলা শাখার নির্বাচন’২১অনুষ্ঠিত

রাউজানে মাদ্রাসা পরিবহনের উপর সন্ত্রাসী হামলা

গঙ্গাচড়ায় ১৮১ বছরের পুরোনো ‘কলি ও দলি আমিন’ মসজিদ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে

ভোমরা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ: গ্রীন আমব্রেলা উদ্যোগে সড়ক নিরাপত্তার নতুন দিগন্ত

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান

রামগড় তথ্য অফিসের আয়োজনে দুল্যাতলীতে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে বসুন্ধরা শুভ সংঘের কমিটি গঠন