বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ জুলাই ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

পাইকগাছায় মিনহাজ নদীর নাব্য সংকট ও ইজারা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৬, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ

 

মোঃ ফিরোজ আহমেদ,পাইকগাছা: খুলনার পাইকগাছা উপজেলার মিনহাজ নদীর মুখে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে মারাত্মক বাধা সৃষ্টি হয়েছে। এর ফলে চারটি ইউনিয়নের হাজার হাজার বিঘা জমিতে আমন ধান চাষ ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতার কারণে মৎস্যচাষিদের কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার (২৬ জুলাই) সকালে শত শত এলাকাবাসী মিনহাজ নদীর ইজারা বাতিল এবং নদী খননের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

জানা গেছে, পাইকগাছার ২৫১.২৫ একর আয়তনের মিনহাজ নদী (বদ্ধ জলাশয়) উপজেলার লস্কর, গড়ইখালী, চাঁদখালী এবং কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের কয়েকটি বিলের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। আষাঢ়ের অতিবৃষ্টিতে এই চার ইউনিয়নের কয়েকটি বিলে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মিনহাজ নদীর মুখ ভরাট হয়ে যাওয়ায় পর্যাপ্ত পানি ভাটার সময় শিবসা নদীতে যেতে পারছে না, ফলে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু এলাকার মৎস্য লিজের ঘের প্লাবিত হয়ে মাছ ভেসে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে কৃষকরা আমন ধানের বীজতলাও তৈরি করতে পারছেন না।

লস্কর ইউনিয়নের মিনহাজ নদীর পাড়ে খড়িয়া গোড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জিএম সামছুর রহমান। সমাবেশে উপস্থিত শত শত এলাকাবাসী নদীর ইজারা বাতিল এবং দ্রুত খননের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, মোজাফফর হোসেন, আসমত শিকারী, মাওলানা আবুল কালাম, সজল সানা সহ আরও অনেকে। বক্তারা বলেন, ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে খুলনা জেলা প্রশাসক স্থানীয় সুন্দরবন মৎস্যজীবী সমিতিকে ১৪৩১ থেকে ১৪৩৬ সাল পর্যন্ত মিনহাজ নদীর ইজারা প্রদান করেছে। যার বার্ষিক ইজারামূল্য ৩৬ লাখ ২৫ হাজার টাকা এবং ভ্যাট বাবদ ৯ লাখ টাকা। ইজারা নেওয়ার পর থেকে উক্ত জলাশয়ে মাছ চাষ করা হচ্ছে, যা পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে।

এ বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম জানান, তারা সরকারকে ইজারামূল্য পরিশোধ করে নীতিমালা অনুসরণ করে জলাশয় ব্যবহার করছেন। তিনি আরও উল্লেখ করেন, চারটি ইউনিয়নে অবস্থিত আটটি স্লুইস গেটের মধ্যে সাতটি বন্ধ থাকায় পানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। একটি গেট দিয়ে বিপুল পরিমাণ পানি সরতে পারছে না। এছাড়াও মিনহাজ নদীর মুখ ভরাট হওয়ায় পানি প্রবাহে সমস্যা হচ্ছে। তিনি বলেন, সরকার যদি ইজারা বাতিল করে, তবে তাদের কিছু করার নেই।

এলাকাবাসীর দাবি, দ্রুত মিনহাজ নদীর খনন করে এর নাব্য ফিরিয়ে আনা হোক এবং ইজারা বাতিল করে উন্মুক্ত করে দেওয়া হোক, যাতে কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ করতে পারে এবং জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পায়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেলেন রওনক জাহান

মিথ্যা মামলা দিয়ে প্রতারণা, বাদীর ১৫ দিনের কারাদণ্ড

সড়ক দূর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক এমপি নবী নেওয়াজ

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলায় এক লক্ষ গাছের চারা রোপন

পাবনায় দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড 

রাণীশংকৈল রাউতনগর স্কুল এন্ড কলেজ কমিটির বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

শেরপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত 

দেবহাটায় ডিবি পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক ১

কনকনে শীতে অসহায় ঈদগাঁও’র বেদে পল্লী !

দখল ও ভরাটে বিপন্ন ঈদগাঁওর ভরাখাল : সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব