বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

প্রশাসনের আশ্বাসে শ্রমিক ইউনিয়নের আন্দোলন স্থগিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ

 

বিজয় মাহমুদ বিশেষ প্রতিনিধি :

১৬ জেলার তেল উত্তোলন শুরু খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের টানা তিন দিন চলা কর্মবিরতি অবশেষে প্রশাসনের আশ্বাসে স্থগিত করা হয়েছে।

আজ (২৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে খুলনা, বাগেরহাট, যশোর সহ ১৬ জেলার তেল উত্তোলন এবং পরিবহন কার্যক্রম পুনরায় চালু হয়েছে। গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ থাকার পর, আজ থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হলো।

প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে ২৬ জানুয়ারি (রোববার) দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছিলেন। তাদের দাবি ছিল আলী আজিমের মুক্তি এবং তাদের ন্যায্য অধিকার। আন্দোলন চলাকালে তেল উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ১৬ জেলার তেল পরিবহনও বন্ধ হয়ে যায়, যার কারণে তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছিল।

এদিকে, প্রশাসন এবং শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘ আলোচনার পর আজ প্রশাসন তাদের আশ্বাস প্রদান করে এবং শ্রমিক ইউনিয়ন আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। শ্রমিকরা জানায়, প্রশাসন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, যার ভিত্তিতে তারা কর্মবিরতি স্থগিত করেছেন। ফলে আজ সকাল ৮টা থেকে তেল উত্তোলন এবং পরিবহন পুনরায় শুরু হয়েছে।

শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে এমন পরিস্থিতি আর তৈরি হবে না।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সিটি কর্পোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, আগামী ৭২ ঘন্টার মধ্যে পরিচ্ছন্ন ময়মনসিংহ দেখতে পারবেন: মসিক প্রশাসক

১১ নভেম্বর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও ১২শ’ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদের মিজানসহ চার ভুয়া ডিবি আসল ডিবির হাতে আটক 

হরতালের বিরুদ্ধে ঈদগাঁওতে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ 

গভীর রাতে বওলায় শীতার্ত মানুষের পাশে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার

শার্শায় ওষুধ ফার্মেসীতে দু:সাহসিক চুরি 

মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আটক লিখনের স্বীকারোক্তি; সুদের টাকা না দিতে পেরে মহাসিনকে হত্যা

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় স্ত্রী নিহত স্বামী আহত

শার্শায় পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার