বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফলক ভাঙতে গিয়ে মই পিছলে পড়ে যাওয়া ছাত্রদলকর্মী বেঁচে আছেন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ :

গতকাল বুধবার ৫ ফেব্রুয়ারি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফলক ভাঙতে গিয়ে স্পট ডেড হয়েছিলেন বলে যে ভিডিও বাংলাদেশ সকালের অফিসিয়াল পেজে প্রকাশিত হয়েছিলো সেটি নিয়ে সর্বশেষ জানা গেলো তিনি গুরুতর আহত হয়েছিলেন।

শিক্ষার্থীর নাম শাহজালাল আহমেদ জনি, তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী এবং সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী এবং শাখা ছাত্রদলের ইমরান হোসেন প্রধানের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

শিক্ষার্থীরা জানান, রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পরে নজরুল বিশ্ববিদ্যালয়ে। এসময় বিক্ষুব্ধরা বিশ্ববিদ্যালয়ের থাকা মুজিব পরিবারের স্মৃতি ধারক সকল স্থাপনা ভেঙে দেয়ার ঘোষণা দেয়। পরে ছাত্র জনতার ব্যানারে শেখ মুজিবুর রহমান হলের সংলগ্ন ম্যুরালটি ভাঙা হয়। এরপর বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামফলক ভাঙতে গিয়ে মই পিছলিয়ে পড়ে যান শাহজালাল আহমেদ জনি। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজু শেখ বলেন, আমরা জনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসা শেষে সে এখন কিছুটা সুস্থ হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মিজানুর বলেন, রাতে শিক্ষার্থী শেখ মুজিবের ম্যুরাল ও বঙ্গমাতা হলের শেখ ফজিলাতুন্নেছার ম্যুরাল ও নামফলক ভেঙে দিয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার 

বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে সিরাজুল আলম খানের ভূমিকা বিষয়ক সেমিনার 

বগুড়া শাজাহানপুরে এসিড ব্যাটারি প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে আলোর মিছিল অনুষ্ঠিত 

কাল‌কি‌নি‌তে দু`পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত- ৩

দেশের ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ছাত্রলীগ – মসিক মেয়র টিটু

দেবহাটায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

নাটোরে কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত !

তানোরে অসুস্থ্য ইউপি যুবলীগ নেতা রইচ উদ্দিন বাচ্চুর পাশে চেয়ারম্যান ময়না

মোটর শোভাযাত্রা করে প্রিয় শিক্ষককে বিদায় জানাল মইদাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা