হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ : যুক্তরাস্ট্র আওয়ামী সেচছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম বাঙালি এবং আয়েশা ইসলামের জ্যেষ্ঠ তনয়া ফারজানা ইসলাম এবং যুক্তরাস্ট্রের নিউইয়কে বসবাসরত বিশিষ্ট সমাজ সেবক এম এস ইসলাম ও ফাতেমা ইসলাম”র কনিষ্ঠ তনয় ফারহান ইসলাম এর বিবাহোত্তর সংবর্ধনা গত শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ২৪১-০৩,জ্যামাইকা অ্যাভিনিউর মালিন ব্যানকুইট হলে অনুষ্ঠিত হয়েছে। খবর বাপ্সনিউজ।
উক্ত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ও কমিউনিটি নেতৃবৃন্দ, মূলধারার নেতৃবৃন্দসহ আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাপসনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আওয়ামী লীগনেতা ইসলাম উদ্দীন পংকি,আবদুস শহিদ নানু, আনকার মিয়া, গোলাম মুরতুজা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী কফিল আহমেদ এবং নিঊজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিক্স ডিজাইনার আয়েশা আক্তার রুবি প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারজানা ও ফারহান এর বিয়ের প্রথম অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর ২০২৪, মিশিগানে অনুষ্ঠিত হয়েছিল।



















