বাংলাদেশ সকাল
শুক্রবার , ৩০ মে ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলপুরে আনসার ভিডিপি গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩০, ২০২৫ ১১:৩০ অপরাহ্ণ

 

রবিউল হক বাবু, (ফুলপুর) ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে আয়োজিত ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সফল সমাপ্তি হয়েছে। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়ে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শিহাব উদ্দিন খান, ফুলপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সভাপতিত্ব করেন মৌসুমী আক্তার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন আব্দুর রহমান সোহেল।

উক্ত অনুষ্ঠানে আনসার ভিডিপির প্রয়োজনীয়তা রক্ষনাবেক্ষণ ও বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা হয়েছে। এবং ফুলপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়ন এ এই কর্মশালা অব্যাহত থাকবে।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিজয়ীদের এবং অন্যান্য অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার স্বরূপ গাছের চারা প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি অফিসার সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা তাদের নিজ নিজ গ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম তার বক্তব্যে বলেন, “এই প্রশিক্ষণ আপনাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। পুরস্কার হিসেবে গাছের চারা প্রদানের এই উদ্যোগ পরিবেশের প্রতি আমাদের দায়িত্ববোধের পরিচয় বহন করে।”

উল্লেখ্য, এই ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সচেতনতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র ও গাছের চারা হাতে পেয়ে প্রশিক্ষণার্থীরা অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হন। তারা ভবিষ্যতে সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ