বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলপুরে উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ হতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

রবিউল হক বাবু, (ফুলপুর) ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

নতুন বছরের উপহার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা পিআইও অফিসার আশীষ কর্মকারের দিকনির্দেশনায় তালিকা তৈরি করে পয়ারী ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় ১লা জানুয়ারি অসুস্থ অসহায় দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে এবং ২ জানুয়ারি পয়ারী ইউনিয়ন সংলগ্ন বাগানবাড়ি তাক্ওয়া মঞ্জিল থেকে অসহায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি জানান, ২০১৭ সাল থেকে অসহায় অবহেলিত বঞ্চিত মানুষের পাশে থেকে প্রশাসন ও মানবিক মানুষদের সহায়তায় বিভিন্নভাবে সহযোগিতা করে আছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও, শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থা। এবারও নতুন বছরের শুরুতেই ২৩ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই শীতে শীর্তাতরা উপজেলা প্রশাসন ও তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পক্ষ থেকে শীতবস্ত্র উপহার পেয়ে আনন্দিত হন এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সমালোচিত ডাঃ আব্দুল্লাহ আল মামুন বরখাস্ত 

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব কমিটির পক্ষে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে শুভেচ্ছা জ্ঞাপন 

জগন্নাথপুরে রাস্তার কাজের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি; থানায় অভিযোগ ও বিএমএসএস’র নিন্দা

গুজব-মিথ্যাচার বাক স্বাধীনতা নয়, ঘাতকচক্রের জন্য কোন লেভেল প্লেয়িং ফিল্ড নয়- চসিক মেয়র 

কমিউনিটি পুলিশিং ও গ্রামীণ জনপদের মানুষের ধারনা মোবারক হোসাইন সাঈদ (এডভোকেট) 

গঙ্গাচড়ায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগে জনগণের দোঁড়গোড়ায় রুহুল আমীন  

সিংড়ায় ভূমি অফিস ও থানা পরিদর্শনে ডিসি

দুপুরে না খেয়ে থাকতে না হয়, ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে কার্যক্রম চলছে -ফারজানা রহমান 

নোয়াখালীর প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ায় অসন্তোষ

সাধারণ ক্ষমার মেয়াদ শেষ, আমিরাতে গ্রেপ্তার ৬,০০০ ভিসা লঙ্ঘনকারী প্রবাসী