বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফুলপুরে মালিকের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ

 

রবিউল হক বাবু (ফুলপুর) ময়মনসিংহ :

ফুলপুরে বওলায় মিথ্যা মামলার নোটিশ, মিথ্যা অভিযোগ, হয়রানি, প্রাণ নাশের হুমকি, শ্রমিকদের ওপর হামলা ও বেতন পরিশোধ না করায় ফুলপুরের বওলা বাজার ব্যবসায়ী আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউসের ফ্যাসিবাদি মালিক মোস্তাকিম বিল্লাহ এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বওলা বাজারে ২৬শে এপ্রিল শনিবার বিকালে সকল ভুক্তভোগী শ্রমিক, অভিভাবক ও সচেতন মহল এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি করেন। উক্ত মিছিলটি বওলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শেখানেই শেষ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রায়ই দেড় ঘন্টা। ভুক্তভোগী হানিফ শেখের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের ভুক্তভোগী সেলস অফিসার সেলিম মিয়া(২৫), ইমামুল, ফারুক, মানিক, কুদ্দুস সহ অনেকেই।

এ সময় বক্তব্যে বলেন, মিথ্যা এবং বানোয়াট ভাবে আমাদের ৬ জনের উপর এডভোকেট ধারা নোটিশ জারি করেন। আওয়ামী লীগের রাজনীতি করে ক্ষমতার দাপটে এতোদিন হুমকিতে এবং কাজের চাপে রাখবেন। বেতন বাতাও ঠিক মতন দিতেন না। সেজে আওয়ামী লীগের দাপটে চলতেন আপনারা উক্ত মানববন্ধন এর প্রদর্শিত ছবিতে দেখতে পারছেন। পাশাপাশি কাস্টমারদেরকেও তিনি জুলুম জবরদস্তি করে টাকা এবং ব্যাটারি ছিনিয়ে নিতেন। উনার সরাসরি স্টেটমেন্ট ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে।

এসময় স্থানীয় সচেতন মহল বলেন, এলাকার সহজ সরল মানুষের উপর যেন কোন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার না হয় সে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

জানা গেছে, উপজেলার বওলা গ্রামের মমরুজ আলী ফকিরের ছেলে স্থানীয় আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিম(২৭) এডভোকেট আব্দুল্লাহ আল নাঈমের মাধ্যমে নোটিশ পাঠায় অত্র প্রতিষ্ঠানের শ্রমিকদের যা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি শ্রমিকদের।

উক্ত বিষয়ে আইডিয়াল অটো এন্ড ব্যাটারী হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাকিম এর সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেও উনাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের নেতাকে দেখে তেড়ে আসলেন বিএনপি নেতা; উভয় পক্ষের সংঘর্ষে আহত ১০

যশোরে পাওনা টাকা চাওয়ায় ছেলেকে অপহরণ, আদালতে মামলা 

ঝিকরগাছায় উপজেলা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা  

ঈদগাঁওতে নাগরদোলায় চড়তে গিয়ে গুরুত্বর আহত কিশোরী 

যশোরে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার: ইয়াবা ও গাঁজা উদ্ধার, মোবাইল কোর্টে সাজা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান আলমগীর হোসেন

ভাঙ্গনের ছোবল থেকে রক্ষা পেল নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা

বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলাবাসী

কালীগঞ্জে চিকিৎসা সহায়তা দেওয়ার নামে অর্থ আত্বসাৎ, ভুক্তভোগীর অভিযোগ প্রত্যাহার 

গঙ্গাচড়ায় আ.লীগের অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত