রবিউল হক বাবু, ফুলপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের ফুলপুরে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ফুলপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা, কামরুল ইসলাম কামু প্রমুখ।
আলোচনা সভা শেষে ফুলপুর উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




















