বাংলাদেশ সকাল
সোমবার , ২৮ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১টি সিলিং ফ্যান চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৮, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ


‎মোঃ আবু সুফিয়ান পারভেজ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):
‎কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) ৩ জুন ২০২৫ তারিখে স্কুলের নতুন ভবনের ৪র্থ তলার স্টোর রুমে ১১টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করেন। কিন্তু গত ২৩ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে স্টোর রুমে গিয়ে তিনি দেখতে পান, ফ্যানগুলো চুরি হয়ে গেছে।

‎এ ঘটনায় তিনি সন্দেহভাজন হিসেবে মোঃ শাকিল মিয়া (২১), পিতা- আঃ ছামাদ, সাং-বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন-ভুরুঙ্গামারীকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক জানান, ধারণা করা হচ্ছে ৩ জুন থেকে ২৩ জুলাইয়ের মধ্যে যে কোনো এক সময়ে অভিযুক্ত যুবক ফ্যানগুলো চুরি করে নিয়ে গেছে।

‎অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলেন, “খবর পেয়ে আমি নিজে গিয়ে স্টোর রুম পরিদর্শন করেছি এবং প্রধান শিক্ষককে আইনের সহযোগিতা নিতে বলেছি।

‎এদিকে ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাতে খাদ্য নিয়ে অসহায় ছিন্নমূলদের মাঝে ‘রূপসী নওগাঁ’

গাজীপুরের গাছা কলেজ মাঠে  ই-সেবা ফুটবল ম্যাচ

ময়মনসিংহের তারাকান্দা টু বওলা টু গোয়াতলা, ধোবাউড়া বিশ্বরোডের প্রতিটি বাজারে সড়কের বেহাল দশা

আমতলীতে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে হামলা

ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দকে সাংবাদিক প্রশিক্ষণ সনদ প্রদান

বেনাপোলে র‍্যাবের অভিযানে ৯৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও মুহসিয়া তাবাসসুম 

তারাকান্দায় সেনা প্রধানের শীতবস্ত্র বিতরণ ও যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন

ডিমলা ও জলঢাকায় ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল