বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ফ্যাসিবাদের সমর্থক কেউ সরকারে থাকতে পারবেন না, বললেন সমন্বয়কেরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৪ ১:২৩ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদীদের দোসর–সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না।

সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ছাত্র-জনতা মিলে অভ্যুত্থানের সূচনা হয়েছিল। এই ছাত্র–জনতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রূপরেখা জাতিরর সামনে উপস্থান করা হবে। সেখানে ফ্যাসিবাদীদের দোসর–সমর্থক কেউ এই জাতীয় সরকারে থাকতে পারবেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র–জনতার আন্দোলনের মুখে আজ সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর সন্ধ্যায় প্রথম একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেছেন নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ সমন্বয়ক।

সমন্বয়কেরা বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন চান উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী, স্বৈরতান্ত্রিক বা আরেকটি শেখ হাসিনার জন্ম না হয়, সেই ব্যবস্থা তাঁরা প্রতিষ্ঠা করতে চান।

আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলন করে একটি রূপরেখা তাঁরা তুলে ধরবেন। গ্রহণযোগ্য ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ জানানো হবে।

এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, আন্দোলনের ধারাবাহিকতায় যেদিন এক দফার ঘোষণা দেওয়া হয়, সেদিনই তাঁরা বিজয় সুনিশ্চিত ভেবেছিলেন। যত দিন তাঁদের সব দাবি পূরণ না হবে, তত দিন তাঁরা রাজপথে থাকবেন।

নিজেদের দাবি সম্পর্কে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই গত ১৬ বছরে যত রাজনৈতিক নেতা–কর্মীকে কারান্তরিণ করা হয়েছে, তাঁদের মুক্তি দিতে হবে। এ ছাড়া সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হতে হবে বলে উল্লেখ করেন তিনি।

সমন্বয়কেরা জানান, তাঁরা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান। সবকিছুর পুনর্গঠন করা হবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

আন্দোলন সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন আরেক সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘আমরা হয়তো শুরু করেছিলাম, কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি না হলে এটা সম্ভব হতো না।’ সকালেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চাঁনখারপুল এলাকায় সংঘর্ষের কথা উল্লেখ করে আসিফ বলেন, সেখানে সমন্বয়কদের দিকেও তাক করে গুলি ছোড়া হয়েছে। ভাগ্যগুণে বেঁচে গেছেন বলে তাঁরা এখানে আসতে পেরেছেন। এই আন্দোলন আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণেই সফল হয়েছে।

উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর ও লুটপাট করতে না পারে, তা নিশ্চিত করতে ছাত্র–জনতার প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। সবার উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত। রাষ্ট্রীয় সম্পদ জনগণের, তা রক্ষা করতে হবে। কেউ যেন লটুপাটের সুযোগ না পায়।

সৌজন্যে : ইন্ডিপেন্ডেন্ট টিভি

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নতুন পোশাক নিয়ে বাড়ি ফেরা হলোনা তিন ভাইয়ের

আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপি’সদস্য আনোয়ার হোসেন বুলুর জনসংযোগ

ভূরুঙ্গামারীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

গুরুদাসপুরে বস্ত্র মালিক সমিতির কমিটি গঠন 

ভারতের জাতীয় কংগ্রেসের নতুন লোকসভার ইস্তেহার ‘ন্যায় পথ’ প্রকাশ

জেলা প্রেসক্লাব পটুয়াখালী কর্তৃক আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজালকে ফুলেল শুভেচ্ছা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্ত অসহায়দেরকে শীতবস্ত্র বিতরন

বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে আ’লীগ মনোনিত প্রার্থী কালামের মত বিনিময়

যশোরে নানা আয়োজনে সাংবাদিক শামছুর রহমান কেবলের ২৪’তম মৃত্যুবার্ষিকী পালিত 

পাইকগাছায় সেনা ক্যাম্প ইনচার্জ পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি