স্টাফ রিপোর্টার (বিজয় মাহমুদ) যশোর:
যশোরে প্রাণী সম্পদ বিভাগের কর্মীরা বুধবার সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের নেতৃত্বে শতাধিক সদস্য এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, তারা এআই টেকনিশিয়ান হিসেবে প্রাণী সম্পদ বিভাগের একটি প্রকল্পে দীর্ঘদিন ধরে কাজ করছেন। দেড় বছর আগে প্রকল্পটি শেষ হলেও পুনঃনিয়োগের আশ্বাসে তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত ১৫ মাস ধরে তারা কোনো বেতন পাননি, ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
তারা দ্রুত বকেয়া পরিশোধ ও চাকরি রাজস্বকরণের জোর দাবি জানিয়েছেন।




















