বাংলাদেশ সকাল
রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বগুড়ায় দ্যা ব্রিলিয়্যান্ট ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও  সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:৪০ অপরাহ্ণ

 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের ২০২৩ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বগুড়ার শহীদ টিটু মিলানায়তনে  ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহম্মেদের সভাপতিত্বে ও পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লবের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি চাইল্ড কলেজের অধ্যক্ষ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য আশরাফুল হক।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাপরিচালক  রেজওয়ান ইসলাম,দ্যা ব্রিলিয়ান্ট এসোসিয়েশনের মহা পরিচালক সায়েদ কুতুব সাব্বির,শেরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.মাহফুজুর রহমান আকন্দ।

এছাড়া অনান্যোর মধ্যে  উপস্থিত ছিলেন দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান, সাবেক মহা পরিচালক আবু সাঈদ,হাবিবুর রহমান, ফিরোজ আহমেদ,নুরুল্লাহ রায়হান, দ্যা ব্রিলিয়্যান্টস্ ফাউন্ডেশনের পরিক্ষা নিয়ন্ত্রক লুৎফর রহমান, রেজিস্ট্রার তালিবুল হাবিব, কার্যনিবার্হী সদসবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সহ শুভাকাঙ্ক্ষীরা।

প্রধান অতিথি বলেন, মেধা চরিত্র ও নৈতিকতা সমন্বয়ে ধর্মীয় মুল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। নৈতিকতা বিবর্জিত শিক্ষা মানুষকে ভালো মানুষ করতে পারে না।

২০২৩ সালের  অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় শেরপুর, ধুনট, শাজাহানপুর, গাবতলী, সারিয়াকান্দি, সোনাতলা উপজেলার ৬ হাজার ১১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৬৫ জন ট্যালেন্টপুল ২৩৯ জন জেনারেল, প্রাতিষ্ঠানিক কোটায় ১১৪ জন ও ৩৫১ জন শুভেচ্ছা গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট, ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে ডেঙ্গু কিট ও আয়রন ট্যাবলেট বিতরণ এবং হসপিটাল পরিদর্শন করেন ডিসি

দেবহাটা পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দের সাথে স্থানীয় বিএনপি’র মতবিনিময়

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে পাবনায় বিএমএসএস’র মানববন্ধন

রাত পোহালেই বাগমারা উপজেলা নির্বাচন আগ্রহ কম ভোটারদের

এড. শামীম আহমদকে সা. সম্পাদক দেখতে চায় উত্তর সুরমা তৃণমূল আ.লীগ

কক্সবাজারে মেয়রদের সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক 

চসিকের সাবেক কাউন্সিলরসহ ৫০ আ.লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মায়ানমারে সরকারী বাহিনীর সাথে বিদ্রোহীদের প্রচন্ড গোলাগুলির মুখে ২৮ বিদ্রোহীর বিজিবির কাছে আত্মসমর্পণ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশী আপেলের বাণিজ্যিক চাষে বোরহানের প্রশংসনীয় উদ্যোগ

পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন