বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বগুড়ায় শুক্রবার থেকে প্রচারণায় নামছেন হিরো আলম, পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

মোঃ মেহেদী হাসান, বগুড়া: শুক্রবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জানিয়ে বগুড়া- ৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আগামীকাল শুক্রবার থেকে প্রচারণা শুরু করবো। প্রচারণার আগে এসপি স্যারের সাথে দেখা করতে এসেছি। স্যারকে জানিয়েছি কাহালু নন্দীগ্রামে প্রচারণাকালে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে যেন পুলিশের সহযোগিতা পাই।

হিরো আলম বলেন, এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিব না। কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে এজন্য নির্বাচনের মাঠে রয়েছি।

হিরো আলম আরও বলেন, বগুড়াসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা ইসি বার বার বলেছেন। আর এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবে বলে আশা করি

গণমাধ্যম প্রশ্ন জবাবে নির্বাচনের খরচের ব্যাপারে হিরো আলম বলেন, ‘নির্বাচন করতে আহামরি খরচ হয় না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে। আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসে। আর জনগণ আমাকে ভালবেসেই ভোট দিতে আসবে।’ গণ্যমাধ্যম প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘ভোট করতে চাচ্ছিলাম না। কারণ ভোটাররা বলছে তোমাকে ভোট দিব কয়বার? তুমি পাশ করলে তাও পেলে না। পরে ভোটারদের আবারও অনুরোধে নির্বাচনের মাঠে থাকলাম। আবার অনেকে মনে করেছে হিরো আলম টাকার কাছে বিক্রি হয়ে গেছে। টাকা খেয়ে ভোটের মাঠ থেকে সরে যাচ্ছে। এসব প্রশ্ন ভেঙে দেয়ার জন্যও ভোটের মাঠে রয়েছি।’

হিরো আলমের সাক্ষাৎ প্রসঙ্গে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘বগুড়ার সাতটি আসনে ৫৪জন প্রার্থীকে পুলিশ সমান সহযোগিতা করবে। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আজ হিরো আলম এখানে এসেছিলেন। তার কথা শুনেছি এবং তাকে আশ্বস্ত করেছি নির্বাচনে কাহালু ও নন্দীগ্রাম থানা পুলিশ নির্বাচনী বিধি মেনে সহযোগিতা করবে।

এবার হিরো আলম বগুড়া-৪ আসনে ডাব প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জন গ্রেফতার

পূজার সময় ঘনিয়ে আসায় ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

অবশেষে ১৪৫ দিন পর দেশে এলো সৌদি প্রবাসী রুবেলের মরদেহ

এ.জে.চৌধুরী উচ্চ বিদ‍্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের মিলন মেলা

ফুলপুরে পলাতক যুদ্ধাপরাধী গ্রেফতার

নাটোরে লিগ্যাল এইডের পরামর্শে ৪৪৬ মামলা নিষ্পত্তি

হলফনামায় সত্য গোপন করায় সুপ্রিম কোর্টে রায় পাওয়া প্রার্থীতা বাতিল, একলক্ষ টাকা জরিমানা

আমতলীতে তরমুজ চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি 

জামাত-বিএনপির নৈরাজ্য প্রতিরোধে জামালপুর পৌর আ.লীগের সভা

হরতালের বিরুদ্ধে ঈদগাঁওতে আ.লীগের শান্তি মিছিল ও সমাবেশ