বাংলাদেশ সকাল
বুধবার , ২৪ জানুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে লিগ্যাল এইডের পরামর্শে ৪৪৬ মামলা নিষ্পত্তি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু : নাটোরে গত এক বছরে পরামর্শ দিয়ে ৪৪৬টি মামলা নিষ্পত্তি করেছে জেলা লিগ্যাল এইড অফিস। এসময় পরামর্শ দিয়ে মামলার পথ পরিহার করেছে ৪৮৫টি। জেলা ও বড়াইগ্রাম উপজেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতবিনিময় সভায় ওই তথ্য জানানো হয়।

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অংশ গ্রহনে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা লিগ্যাল এইড কমিটি যৌথভাবে এর আয়োজন কর

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউএনও আবু রাসেলের সঞ্চালনায় আয়োজিত সভায় উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল সদস্য ও স্থাণীয় সাংবাদিক প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন লিগ্যাল এইড কমিটি নাটোরের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ অম্লান কুমার জিষ্ণু। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাউছার আহমেদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রওশন আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ শামসুল আল-আমীন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন আলি।

অনুষ্ঠানে বক্তারা মামলায় না গিয়ে পরামর্শের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং অসহায় ও দরিদ্রদের জন্য সরকারি খরচে আইনি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ ইসমত আরা তুশি জানান, জেলা লিগ্যাল এইড কর্তৃক গত এক বছরে প্রি- কেইস নিয়ে কাজ হয়েছে দেওয়ানী ৫২, ফৌজদারী ৮০, পারিবারিক ২৩৩ টি এবং পোষ্ট কেইস নিয়ে কাজ হয়েছে দেওয়ানী ৯, ফৌজদারী ২৪৯, পারিবারিক ১৩টি। এরমধ্যে প্রি-কেইস নিষ্পত্তি হয়েছে ২০৮ এবং পোষ্ট-কেইস নিষ্পত্তি হয়েছে ২৩৮টি। এছাড়া পরামর্শ দিয়ে মামলা রোধ করা হয়েছে ৪৮৫ টি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

প্রথম আলো, ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র আ.লীগ দক্ষিণ ও পচিম

কমিটি গঠনের ১ দিনের মধ্যে তিন এনসিপি নেতার পদত্যাগ

আ.লীগ নেতা চন্দনের জামিনের ইস্যুতে উত্তাল শেরপুর আদালত চত্বর

যশোরে সেনাবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ ৪ জন আটক

শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, চলাচলের রাস্তা বন্ধ করে হামলা; আতঙ্কে দিন কাটছে পরিবারটির

বিএনপির পদযাত্রা কর্মসূচি: রাজধানীর বিভিন্ন সড়কে জড় নেতাকর্মীরা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর নবীন সদস্যদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

রাণীশংকৈলে বহুলাচিত মাদ্রাসা ছাত্র শিশু মিলন অপহরণ মামলার ২ আসামী গ্রেফতার