মোঃ মেহেদী হাসান জেলা প্রতিনিধি (বগুড়া): শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪ টা সময় ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাস্তা ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি’র) বগুড়া বাস্তবায়নে নলডুবি হতে বুড়িগন্জ চেইন ৩৫৫০থেকে৫০৫০ মিটার রাস্তা ছাতুয়া সোনার পাড়া হইতে ও খেউনি অভিমুখে ১৫০০মিটার রাস্তা পাকা করণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও সূধী সমাবেশ করা হয়েছে।
উক্ত উদ্বোধনী ও সূধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতি মোঃ নজরুল ইসলাম সভাপতি জাতীয় পার্টি মাঝিহট্র ইউনিয়ন শাখা সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ রিজু উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেন্দার আলী সাহানা চেয়ারম্যান ৫ নং মাঝিহট্ট ইউপি শিবগঞ্জ, বগুড়া। মোঃ হুসাইন শরীফ(সঞ্চয়) সাধারণ সম্পাদক, জাতীয় যুব সংহতি, বগুড়া।
মোঃ শফিকুল ইসলাম শফি রায়নগর ইউনিয়ন পরিষদ, শিবগঞ্জ, বগুড়া। মোঃ আবু জাফর চেয়ারম্যান, ময়দানহাটা ইউনিয়ন পরিষদ শিবগঞ্জ বগুড়া। মোঃ এরফান আলী, সভাপতি, জাতীয় পার্টি,শিবগঞ্জ উপজেলা শাখা বগুড়া।
মোঃ মোত্তালিব মোল্লা, চেয়ারম্যান সৈয়দপুর ইউনিয়নও সাধারণ সম্পাদক জাতীয় পার্টি,শিবগঞ্জ উপজেলা শাখা বগুড়া।
সার্বিক সহযোগিতায় হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন বাবু সভাপতি, জাতীয় যুব সংহতি,মাঝিহট্ট ইউনিয়ন শাখা বগুড়া।
আরও উপস্থিত ছিলেন জাতীয় পাটি ও যুব সংগতি উপজেলা এবং মাঝিহট্ট ইউনিয়ন শাখা নেতৃত্ব বৃন্দ।
উপস্থিত ছিলেন মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃময়না বিবি, মোছাঃএলিজা বিবি,মোছাঃনাজমা বিবি,মাঝিহট্ট ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য মোঃ উজ্জ্বল হোসেন, মোঃ জাহিদুল রহমান, মোঃবাদেশ আলী মন্ডল,মোঃরানা সোনার, মোঃজহুরুল ফকির,মোঃসাইদুল রহমান, মোঃ মানিক ফকির, মোঃ আব্দুর রহিম,মোঃসাইফুল ইসলাম শাহিনুর ও গ্রামপুলিশ। ও শিক্ষার্থী বৃন্দবৃন্দ সহ এলাকার জনসাধারণ।




















