তানজিজুল ইসলাম তানিন, যশোর: বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এ শ্রদ্ধা নিবেদন করেছে পিবিআই যশোর।
এ উপলক্ষে সকাল ০৯.০০ ঘটিকায় যশোর শহরের বকুলতলা মোড় সংলগ্ন বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার বিপিএম(বার), পিপিএম ( অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়, সিআইডি যশোর জেলার ইনচার্জ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ এবং পিবিআই যশোর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা মহোদয় পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় পিবিআই যশোর জেলা সহ জেলা পুলিশের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




















