বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়লেখা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার রোহিঙ্গা আটক।

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২২ ৫:১০ অপরাহ্ণ

Md Akibuzzamin
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার রোহিঙ্গা নাগরিকসহ পাঁচজনকে আটক করেছে এলাকার স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায় আটককৃতরা হলেন, মোঃ রিয়াজ উদ্দিন (১৮), মোঃ সালমান (৩৫), মোঃ আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মোঃ রিয়াজ (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ চৌমুহনায় রবিবার ০৬ নভেম্বর ২০২২ইং, ভোরে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।
এ সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে তাদের আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আটক রোহিঙ্গারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বড়লেখায় এসে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় পুলিশ তাদের আটক করেছে। এখন বিশেষ ব্যবস্থায় আবার তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডোমারে বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বদলগাছীতে গোবর চাপা হতে মিঠাপুরগামী রাস্তা মেরামতের একমাসের মাথায় ফাটল, অতঃপর তালি

দেবহাটায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে প্রস্তুতি সভা

দেবহাটায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ‌ আসিফের কবর জিয়ারতে ‘দরদি’র সদস্যবৃন্দ

শেরপুরে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে জামায়াত নেতা হত্যায় জড়িত পাঁচ কিশোর গ্যাং গ্রেফতার 

কক্সবাজারে দুদকের গণশুনানী অনুষ্ঠিত

শসা চুরিকে কেন্দ্র করে নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক

রাণীনগরে হেরোইনসহ যুবক আটক

নাসিরনগরে ইয়াবা ও গাঁজা সহ ৩ জন আটক