বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

 

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি : রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিতি করার লক্ষে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা চত্তরে এই মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। এই মেলায় আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষি জাদুঘর, বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদন প্রযুক্তি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ছাদ বাগান, ডিজিটাল কৃষি প্রযুক্তি নামে ১০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোর মাধ্যমে কৃষক ও দর্শনার্থীরা বদলে যাওয়া আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে।

এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ। সংসদ সদস্য বলেন, ‘বর্তমান সরকার কৃষকদের কাছে নতুন নতুন কৃষি প্রযুক্তি, উন্নত মানের বীজ সারসহ বিভিন্ন উপকরণ সময় মতো সরবরাহ করার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা বলেন, কৃষকদের আধুনিক কৃষির সাথে পরিচয় করাতে এবং তাদের আধুনিক কৃষিনির্ভর করে গড়ে তুলতে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিন ব্যাপী এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় গ্রাহকের ৩কোটি টাকা নিয়ে উধাও আল-বায়া সমবায় সমিতি

আরব আমিরাতে প্রবাসীদের জন্য পাঁচ দিনের মধ্যে পাসপোর্ট রি-ইস্যু করবে কনস্যুলেট জেনারেল 

গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি বাস্তবায়নে বন ও পরিবেশ উপদেষ্টার বৃক্ষচারা উপহার, কৃতজ্ঞতা প্রকাশ -ডিসির

শেরপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান; ৬শ’ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ

চট্টগ্রাম-১৩ আসনে কর্ণফুলীতে লাঙ্গল প্রতীকে গণসংযোগ

কালকিনিতে মনির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ! ইউপি চেয়ারম্যানের ফাঁসির দাবী

ডোমারে আনসার সদস্যদের আবাসন ভবনের শুভ উদ্বোধন

ইমামুল হাসান হেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

পাটগ্রামে সাংবাদিকের উপর প্রকাশ্যে হামলা ও প্রাণনাশের হুমকি

দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক সাজেদা সিফাত কে সংর্বধনা