বাংলাদেশ সকাল
রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রামে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব ও বসন্ত বরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ

 

সুরুজ আলী :  ভাপা পিঠা, চিতুই, ঝাল পিঠা, দুধ চিতই, নারকেল পিঠা, মাছ পিঠা, পুলি, ছাঁচ, ছিটকা, ক্ষীর কুলি, সেদ্ধ পুলি, বিবিখানা, গোকুল, গোলাপফুল পিঠা, রসফুল, ঝালপোয়া, নকশি, চাঁদ পাকান, পাটি সাপটা থেকে শুরু করে চালের রুটি ও সাথে হাঁসের মাংস পর্যন্ত বাহারী দুইশো’রও বেশি রকমের পিঠা নিয়ে নাটোরের বড়াইগ্রামে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব ও বসন্ত বরণ। শনিবার উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই উৎসব।

আজ সকালে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই পিঠা উৎসব ও বসন্ত বরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী সহ বিভিন্ন সুধীজন।

১৯টি স্টলে কলেজের বিভিন্ন অনুষদের ছাত্রীরা রীতিমতো প্রতিযোগিতা করেই বিভিন্ন রকমের পিঠা বানিয়ে আনে।

বাহারী রকমের ও কম মুল্যে পিঠা কিনতে পেরে দারুণ খুশি আগত দর্শনার্থীরা। এই উৎসবকে ঘিরে কলেজের ছাত্রীরা নিজেরাও সেজেছে অপরুপ সাজে। উৎসবটি বর্তমান ও প্রাক্তণ ছাত্রী এবং অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ প্রতীক্ষার পর স্মার্ট আইডি কার্ড পেতে চলেছেন পালংখালি ইউনিয়ন পরিষদের ভোটাররা

রুট পারমিট ও ফিটনেসবিহীন বাস সহ অটোরিকশাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে -ডিসি না’গঞ্জ 

উপকূলীয় এলাকায় সিসিডিবির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথনাটক 

বাগমারায় বিএনপির একাংশের সমাবেশ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া 

ঈদগাঁওতে থ্যালাসেমিয়া রোগীদের সচেতনতা ও চিকিৎসক বিষয়ক সেমিনার 

সীতাকুণ্ড কথাকলি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পূর্ণমিলনী অনুষ্ঠিত

যশোর রেলবাজার ও মুজিব সড়কের ভিআইপি মার্কেট আধিপত্য দ্বন্দ্বেই সাদী খুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় পথচারী নিহত

প্রতারণা ও মারপিটের শিকার হয়ে গৃহবধূর আদালতে মামলা

রাণীশংকৈলে আমগাছের ডালে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার