বাংলাদেশ সকাল
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বড়াইগ্রাম তিন সাংবাদিকের নামে কোর্টে মিথ্যা মামলা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ

 

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের (দৈনিক আশ্রয় প্রতিদিন) নাটোর জেলা প্রতিনিধি ,মোঃ সুজন হোসেন (দৈনিক বাংলাদেশ সমাচার) নাটোর জেলা প্রতিনিধি, মোঃ মাহাবুব হোসেন, সরকারি অনুমতি বেসরকারি আইপি টিভি (রাজধানি টিভি) নাটোর স্টাফ রিপোর্টার, মোঃ সৈকত হোসেন, এই ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে নাটোর কোর্টে মিথ্যা মামলার দায়ের করা হয়েছে ।

তবে অভিযুক্ত ৩ সাংবাদিক বলেন, উদ্দেশ্য পণোদিত হয়ে হয়রানি করার জন্যই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে।

অভিযুক্ত ৩সাংবাদিকরা বলেন, সেদিন মুনমুন কফি হাউজে স্কুল চলাকালীন স্কুলের ছাত্রদের মাঝে মারামারির ঘটনা ঘটে।সে বিষয়ে তথ্য নিতে গেলে মুনমুন কফি হাউজের মালিক মুন সেই সাংবাদিকদের উপরে চড়াও হয়ে বিভিন্ন ভাষায় গালাগালি করেন।

সাংবাদিকদের মারার জন্য লাঠি সোটা বের করে । সেখানে সাংবাদিকরা তার এই মারমূখী কার্যকলাপ গুলো মুঠো ফোনে ধারণ করেন। সেইখানে আরো এক সাংবাদিক উপস্থিত ছিলেন, তিনি হলেন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন (গ্লোবাল টিভি) নাটোরের জেলা প্রতিনিধি মোঃ আবু মুসা। সেই চারজন সাংবাদিক মিলে হীরা মার্কেটের মালিক মুক্তার হোসেনকে বিষয়টি জানায়। মার্কেট মালিক মুক্তার হোসেন এ বিষয়ে কোন ব্যবস্থা নেন নাই। যার ফলে সেই সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয় সাংবাদিকরা। যার কারনে সাংবাদিকদের ওপরে ক্ষিপ্ত হয়ে বড়াইগ্রাম থানায়, মুনমুন কফি হাউজের মালিক মুন,একটি অভিযোগ দায়ের করেন ।

এ বিষয়ে বড়াগ্রাম থানার ওসি শফিউল আজম খান বিষয়টি তদন্ত করেন, তদন্ত শেষে তিনি মুন কে বলেন আপনার আনিত অভিযোগটি মিথ্যা যার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে আমি কোন ব্যবস্থা নিতে পারবো না।

মুনমুন কফি হাউজের মালিক মুন তিনি সাংবাদিকদের কাছে এক লক্ষ টাকা দাবি করেন টাকা না দিলে তিনি কোর্টে যে মামলা করার সিদ্ধান্ত নিবেন বলে জানান সাংবাদিকদের। সাংবাদিকরা এই বিষয়ে রাজি না হলে তাদের নামে কোর্টে মিথ্যা মামলা দায়ের করেন ।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ সহ সকল শ্রেণীর পেশার মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এই বিষয়ে নাটোরের বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি, অমর ডি কস্তা, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ অহিদুল হক, বড়াইগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, বড়াইগ্রাম প্রেসক্লাবে সাধারন সম্পাদক রেজাউল করিম মৃধা, বলেন এই মুনমুন কফি হাউজের মালিক মুন সে সুদের ব‍্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। এভাবে বিভিন্ন মানুষদেরকে মামলা হামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন । তার সাথে একটি চক্র আছে , এ সকল বিষয়ে জড়িত। বড়াইগ্রাম উপজেলার সকল প্রেসক্লাবে সভাপতিরা আরো বলেন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বড়াইগ্রাম উপজেলার সকল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে। এবং দ্রুত এই মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে হিজরা জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ সনদ ও আর্থিক সহায়তা প্রদান 

প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলের ১৯ জেলার তছনছ অবস্থা

ঝিনাইদহে গনহত্যার বিচার, শিক্ষা কারিকুলাম বাতিল ও জাতীয় করণের দাবীতে শিক্ষকদের মানববন্ধন

অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর মনোনিত আনসার উদ্দিন খান পাঠান

গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পদক’২৩ পাচ্ছেন ড. ফিরদৌসী কাদরী

ডুমুরিয়ায়  রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রয়কালে ভ্রাম্যমান আদালতে ৩ জনের কারাদন্ড

জমাটবাঁধা সিমেন্ট দিয়ে চলছে কোটচাঁদপুর এড়ান্দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ 

ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন গ্রেফতার 

ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত নাগরিকসেবা দানের জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন 

কুড়িগ্রামে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা নারী আটক