বাংলাদেশ সকাল
রবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে আগুনে পুড়ে যাওয়ার পরিবারের পাশে এমপি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ

 

এনামুল কবীর এনাম, বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি পরিবারের ঘর পুড়ে নিঃশ্ব হয়ে যাওয়া পরিবারের পার্শ্বে ছুটে এলেন সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী ।

জানাগেছে, উপজেলার আধাইপুর ইউনিয়নের রসূলপুর গ্রামের আদিবাসী পাড়ায় গত শনিবার (১০ ফেব্রুয়ারী ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে ১৯ টি পরিবারের বাড়ি-ঘরসহ সব পুড়ে নিঃশ্ব হয়ে যায়। সেই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১০ থেকে ১২টি পরিবার।

সংসদ অধিবেশন চলতে থাকায় উপস্থিত হতে না পেরে অগ্নিকান্ডের খবর পেয়ে নির্দেশ করেন এসিলেন্ডকে, খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যান উপজেলার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ আতিয়া খাতুন, ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম। সেখানে গিয়ে নিঃশ্ব হয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার করে টাকা, দুই প্যাকেট শুকনো খাবার ও দুটি করে কম্বল প্রদান করেছিলেন।

অপরদিকে এমপির নির্দেশে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কে শুকনো খাবার,শাড়ী,লুঙ্গি এবং নগদ ২ হাজার টাকা প্রদান করা ও হয়।

ঢাকায় কাজ শেষ করে (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭:টায় নির্বাচনী এলাকায় পৌঁছে সঙ্গে সঙ্গে ছুটে যান নিঃশ্ব হয়ে যাওয়া সেই পরিবারগুলোর কাছে। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সকল সদস্যের সাথে দেখা করে সান্তানা ও সমবেদনা জানান, এবং প্রত্যেক পরিবারকে শাড়ি, লুঙ্গি দিয়ে সহায়তা প্রদান করেন।

এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় যতো দিন আছেন কোন ভাবেই অসহায় মানুষ না খেয়ে মারা যাবে না, এবং কোন পরিবারকে খোলা আকাশের নিচে থাকতে হবে না বলে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর নির্মাণ করে দেওয়ারও আশ্বাসদেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো শামসুল আলম খান, কোলা ইউপির চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, আধাইপুর ইউপির পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন।

দলীয় নেতা-কমীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সাকলায়েন সুবেল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ ও বালুভরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুকুমল কর্মকার সহ প্রায় অর্ধশত নেতাকর্মী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী মহুল

ময়মনসিংহের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী তানিয়া ২৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার

পটুয়াখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন

বাংলায় আমাদের কন্ঠরুদ্ধ করার চেষ্টা হচ্ছে, গর্জে উঠলেন আইএসএফ নেত্রী আসমা বিবি

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার ও ফ্রন্টিয়ার আইজি পর্যায়ে চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন সমাপ্ত 

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড 

বাগমারা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আ: সোবহান চৌধুরীর মৃত্যুতে এমপি এনামুলের শোক প্রকাশ

দহগ্রাম সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাঁধায় পিছু হটলো বিএসএফ

শেখ হাসিনা সরকার মানেই জনগণের সরকার : সমাজকল্যাণ মন্ত্রী