বাংলাদেশ সকাল
বুধবার , ১৪ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছীতে ফিস্টুলা রোগ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে অবহিতকরণ সভা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১৪, ২০২৩ ১১:৫৪ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম, স্টাফ রিপোর্টার॥ নওগাঁর বদলগাছীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত রোগ ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৪ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট,পার্বতীপুর,দিনাজপুর এর সহযোগিতায় অবহিতকরণ সভায় ফিস্টুলা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন ল্যাম্ব হসপিটালের প্রতিনিধি ফিস্টুলা কেয়ার প্লাসের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন জানান, ‘২০০৫ সাল হতে অদ্যাবদি ল্যাম্ব এনজেন্ডার হেলথ্ এর কারিগরি সহায়তায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, চিকিৎসা সেবা ও রোগী পুনর্বাসনের কাজ করে আসছে, এ প্রকল্পের আওতায় সংস্থাটি দেশের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ৫টি জেলা ও ৩০ টি উপজেলায় ফিস্টুলা রোগ প্রতিরোধ, রোগী চিহ্নিতকরণ, ফ্রি চিকিৎসা সেবা ও রোগীদের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রত্যাশা উক্ত কর্মসূচি ফিস্টুলামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপজেলা ভুমি কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুন। বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ,সাধারন সম্পাদক সানজাদ রয়েল সাগর,সাংবাদিক সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক এস এম মজাহিদ হোসেন,সাংবাদিক আবু রাইহান লিঠন, সহ আরো অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বদলগাছীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খাদাইল উচ্চ বিদ্যালয়

বেনাপোল কাস্টমস হাউসে জলবদ্ধতা সৃষ্টি : দ্রুত ড্রেনের খনন কাজ শুরু

শৈলকুপায় মদ্যপানে একজনের মৃত্যু

ঝিকরগাছায় ৩ মোটরসাইকেল চোর আটক

ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

আ.লীগ সা. সম্পাদক ওবায়দুল কাদের এর সাথে সোমনাথ সাহার  ফুলেল শুভেচছা বিনিময়

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রিমন এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের অভিযানে ফেনসিডিল, তাড়ী ও ইয়াবাসহ গ্রেফতার ৩

ছাত্র আন্দোলনের নামে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: র‌্যাব ডিজি

পুলিশ পরিচয়ে যুবদল নেতাকে হেলমেট বাহিনীর অপহরণ