বাংলাদেশ সকাল
সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে রেষ্টহাউজের শুভ উদ্বোধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১১, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম, বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার প্রাচীন ইতিহাস সমৃদ্ধ পাহাড়পুর ঐতিহাসিক বৌদ্ধবিহারে দূর-দুরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের আবাসন সুবিধা দিতে ৫ কক্ষ বিশিষ্ট রেস্টহাউজের উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১০টায় রেস্টহাউজের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।

পাহাড়পুরে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার দর্শনার্থী ও বিদেশি পর্যটকরা ঘুরতে আসেন। বিহারে সাময়িকভাবে বিশ্রাম করার জন্য রেস্টহাউজ থাকলেও আবাসন সুবিধা ছিল না।

কিছু কিছু দর্শনার্থী ঘুরতে এসে একদিনে ফিরতে পারেন না তাদের আশ্রয় নিতে হয় পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট অথবা নওঁগঁ জেলা সদরে আবাসিক হোটেলে । আধুনিক সুযোগ সুবিধায় নির্মিত রেস্টহাউজ উদ্বোধনের ফলে উপকৃত হবেন দুরের দর্শনার্থী ও গবেষকরা।

বৌদ্ধবিহার ও জাদুঘর কর্তৃপক্ষ সুএে জানা যায়, এশিয়া উপ-মহাদেশের মধ্যে বৃহত্তম প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর। তারপরও এখানে আবাসন সুবিধা না থাকায় বরাবর অভিযোগ করে আসতেন কতৃপক্ষের কাছে দর্শনার্থীরা। কাষ্টডিয়ান কর্মকর্তা সুত্রে জানা গেছে, ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রেস্টহাউজে এসি, গিজার, সোফা সেট, প্রতি রুমে ডাবল খাটের ব্যবস্থা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহাপরিচালকের সঙ্গে ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বদরে মুনির ফেরদৌস, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা।

দর্শনার্থীদের সকল প্রকার নিরাপত্তার জন্য কঠোর ভূমিকা রাখবেন কর্তৃপক্ষ মর্মে সাংবাদিকদের জানিয়েছেন কর্মচারী রফিকুল ইসলাম।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেষ মুহুর্তে জমে উঠেছে চট্টগ্রাম বইমেলা

ঈদগাঁও খালে নিখোঁজ আরমান দুইদিনেও উদ্ধার হয়নি

যশোরে চাঞ্চল্যকর শিশু আয়েশা হত্যা : মুখে স্কচটেপ লাগিয়ে হত্যা করে সৎ মা

অপবাদের প্রতিবাদে পীরগঞ্জে ইউনিয়ন বিএনপি’র নব নির্বাচিত সম্পাদকের সাংবাদিক সম্মেলন

দারুল ক্বোরআন হাফিজিয়া নালের বন্ধ মাদ্রাসা নতুন ভবন উদ্বোধন 

সীতাকুন্ডে অন্তঃকোন্দলে যুবলীগ নেতা ইউছুফ খুন

রাজশাহী সিটি কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে আঁম র্মাকা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে টিটু 

ঝিনাইদহে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড   

কাশিয়ানী প্রেসক্লাবের নবাগত সদস্য হলেন যারা

পঞ্চগড়ে রাস্তা নির্মানে তিন কোটি টাকার অনিয়মের অভিযোগ