বাংলাদেশ সকাল
বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বদলগাছী ভেটেনারীতে  সার্বক্ষণিক জরুরি সেবা চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ

এনামুল কবীর এনাম, নওগাঁর বদলগাছী প্রতিনিধি॥ নওগাঁর বদলগাছীতে এই প্রথম ভেটেনারীতে সার্বক্ষণিক গবাদি পশুর জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজ উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হক।

জানা যায়, বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃমোঃ নাজমুল হকের নিজ উদ্যোগে মানুষের চিকিৎসা সেবার মত পশু চিকিৎসাকে সহজিকরণের উদ্দেশ্যে সার্বক্ষণিক চিকিৎসার জন্য জরুরি সেবা চালু করেছেন। এবং তিনি সার্বক্ষণিক চিকিৎসার জন্য ৫ জনের মোবাইল নম্বর সহ নামের তালিকা করে বোর্ডে ঝুলিয়ে রেখেছেন। যাতে সহজেই চিকিৎসা নিতে আসা ব্যাক্তিগণ যোগাযোগ করে তাতক্ষানিক চিকিৎসা নিতে পারেন।

চিকিৎসা নিতে আসা কয়েকজন বলেন, বদলগাছী পশু হাসপাতাল আগের চেয়ে চিকিৎসা সেবার মান অনেক উন্নত হয়েছে। জরুরি সেবার জন্য ডেক্স রয়েছে। সেবা দেওয়ার জন্য ডেক্সে একজন বসে থেকে সমস্যার কথা শুনে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন।এছাড়াও গরু – ছাগলের রোগ নির্ণয়ের জন্য বিভিন্নধরনের ট্রেস্টের এবং আল্ট্রাসনোগ্রাফির ব্যবস্থা ও রয়েছে।সরকারি নিয়ম অনুযায়ী দ্রুত ঔষধ পাওয়া যাচ্ছে।

বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃমোঃ নাজমুল হক বলেন,মানুষদের চিকিৎসা জরুরি বিভাগের মাধ্যমে যেমন সার্বক্ষণিক পেয়ে থাকেন। তেমনি গবাদি পশুর ও সার্বক্ষণিক চিকিৎসার জন্য আমি নিজ উদ্যোগে উপজেলা বাসীকে ভেটেনারীতে সার্বক্ষণিক জরুরি সেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করেছি। দিন-রাত ২৪ ঘন্টায় প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য আমার অফিসের কয়েকজন অফিসারের মোবাইল নম্বর সহ নামের তালিকা টাঙ্গিয়ে রেখেছি, সাধারণ মানুষ তাদের গবাদিপশুর সেবা নিতে পারেন। বিষয় টি এলাকার গবাদিপশুর খামারিদের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কালিরছড়া কাঞ্চিরাঘোনায় অভিযান 

পুলিশ কনষ্টেবল হত্যা মামলায় জড়িত আসামী ফরিদের আদালতে জবানবন্দি

আমতলীর পায়রায় নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার 

বিয়ের চার মাসের মাথায় স্বামী জানলেন স্ত্রীর গর্ভে ৮ মাসের সন্তান

পুলিশের উপস্থিতিতে মামলার বাদীর বসতঘরে আসামীদের সন্ত্রাসী হামলা

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ পুলিশসহ ১৪ পুলিশ নিহত, আহত ৩ শতাধিক 

তীব্র তাপদাহে হতে ট্রাফিক পুলিশের প্রশান্তির জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ 

গুরুদাসপুরে মোবাইল কোট অভিযান পরিচালনা 

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মটর সাইকেল আরোহী নিহত

কে হতে যাচ্ছে লেবুখালী ইউপি চেয়ারম্যান