বাংলাদেশ সকাল
সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সোমবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা পরিদর্শন করেছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। তিনি বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করে সমস্যা চিহ্নিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। দলিলপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জনগণকে দ্রুত ও সেবা-বান্ধব সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। থানা অফিসার ইনচার্জ তাকে থানার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেবার মান আরও উন্নত রাখার পাশাপাশি জনগণ যেন কোনো হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে তিনি কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। ক্লাসরুম পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদানের মানও যাচাই করেন।শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। শিক্ষার উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান জেলা প্রশাসক।

পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি উপজেলা পরিষদ পরিদর্শন করেন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিষ্ঠার সাথে জনগণের সেবায় সর্বোচ্চ চেষ্টা ও কর্মদক্ষতা দিয়ে নিয়োজিত থাকার আহ্বান জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জগন্নাথপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গাঁজা সহ আটক ৩

সীতাকুণ্ডে নিউজ সংগ্রহকালে ইটভাটার সন্ত্রাসীদের হামলার শিকার কালবেলার সাংবাদিক

আকাশে মেঘ জমলেই কান্দুলী আশ্রয়ন বাসিদের ঘুম হারাম 

চট্টগ্রাম নগরজুড়ে পথচলায় খানাখন্দের ঝাঁকুনি থামাতে সিটি করপোরেশনকে তড়িৎ পদক্ষেপের তাগিদ

সড়কে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে: আইজিপি মামুন

কাশিয়ানিতে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমি ভবনের উদ্বোধন

রাণীশংকৈলে ২টি ইটভাটায় ২ লক্ষ টাকা জরিমানাসহ বন্ধের নির্দেশ 

ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচার: দুইজনের নামে ৫ কোটি টাকার মানহানির মামলা

মায়ের সহায়তায় ১২ বছরের শিশু ধর্ষনের অভিযোগ 

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি পালিত