বাংলাদেশ সকাল
শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিকের শিক্ষার্থীদের গনমিছিল

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন,বরগুনা :

বরগুনায় ছয় দফা দাবিতে পৌর শহরের সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করেছেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা নিজেদের ছয় দফা দাবির বাস্তবায়ন দাবি করে রাস্তা অবরোধ করেছে। সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করছেন তারা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে শিক্ষার্থীরা বরগুনা প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পলিটেকনিকের ছাত্র আন্দোলনের ব্যানারে এ আন্দোলন শুরু করে। আন্দোলনের ফলে সড়কের দুপাশেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।দূর্ভোগ পোহাতে হতে হয় সাধারণ মানুষের।

শিক্ষার্থীদের অভিযোগ তাদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি। এ কারণে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সমূহ না মানা হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না।

শিক্ষার্থীরা যে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন, এর মধ্যে আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে।

ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

দ্বিতীয় দাবি, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করতে হবে। উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম চালু করতে হবে এবং অ্যাকাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে।

তৃতীয় দাবি, উপসহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রীয়, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থ দাবি, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে।

এই পদগুলোয় অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ ও সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

শিক্ষার্থীদের পঞ্চম দাবি, স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে।

আর ষষ্ঠ দাবি, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।

পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গ্রাম-বাংলার ঐতিহ্য ধরে রাখতে ইএসডিও’র প্রধান কার্যালয়ে ‘গরুর গাড়ি’ শিল্পকর্ম

যশোর মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু, আহত ৫

ময়মনসিংহে প্রকাশ্যে দূর্বৃত্তের হাতে সাংবাদিক স্বপন ভদ্র খু/ন, বিএমএসএস’র নিন্দা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইমাম-মুয়াজ্জিনদের বেতন বৈষম্য নিরসনে হাইকোর্টের রায়

পুশ-ইন করতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশ-ইন করুন: নাহিদ ইসলাম

রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি-শিক্ষকের মধ্যে হাতাহাতি

বন্ধুত্বের নিদর্শন: বাংলাদেশকে বিনামূল্যে ৫০ টন পারমাণবিক জ্বালানী দেবে রাশিয়া

শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

খোকা ঘুমালো পাড়া জুড়ালো 

ঈদগড়ে বিদেশি মদসহ রামুর দুই যুবক আটক