বাংলাদেশ সকাল
সোমবার , ২১ জুলাই ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় গাঁজাসহ নব দম্পতি গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২১, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন,বরগুনা: বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ট্রলি ব্যাগে থাকা ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজাগুলো এমনভাবে ব্যাগে রাখা ছিল যে বাইরে থেকে দেখলে মনে হয় নতুন বউ বেড়াতে যাচ্ছেন।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ডিকেপি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিকেপি রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দম্পতির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি ট্রলি ব্যাগ, দুইটি মোবাইল ফোন, ওজন মাপার একটি মিটার এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ দম্পতি শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. ইকরাম হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সজল একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ, ট্রাক চালক ও হেলপার নিহত   

রাণীশংকৈলে গনহত্যা দিবস পালিত

যশোরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত

ঝিকরগাছায় জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে র‌্যালী, আলোচনা ও দোয়া মাহফিল

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যু

বুড়িগোয়ালিনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাষ্ট্রের কথাই চলবে পুলিশ, কোন ব্যক্তির কথাই নয়: পুলিশ সুপার শেরপুর

জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার ব্যবস্হাপনা কমিটির নির্বাচন সম্পন্ন 

যশোরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে চেয়ারম্যান লিটুসহ আটজনের বিরুদ্ধে মামলা

নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকদের তথ্য সংগ্রহকালে সরকারি কর্মকর্তার বাধা প্রদান ও হুমকি