বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনায় বাস, মাহেন্দ্র মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩; বাস আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

 

আমতলী, বরগুনা প্রতিনিধি :

বরগুনার আমতলী উপজেলার সাহেব বাজার সংলগ্ন রহমত ফিলিং স্টেশনের সামনে সড়ক দুপুর সোয়া দুইটার সময় দূর্ঘটনা সংগঠিত হয়েছে। বাস, মাহিন্দ্র ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে শিশু সহ তিনজন নিহত হয়েছে।  আহতদের মধ্যে একজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও পথিমধ্যে তার মৃত্যু হয়।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব ১৪-৮৭৮১ বেপরোয়া গতিতে আমতলীর কুকুয়া ইউনিয়নের সাহেব বাজার এলাকার কাছাকাছি রহমত ফিলিং স্টেশনের সামনে আমতলী থেকে ছেড়ে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এসময় মাহেন্দ্রটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়। মাহেন্দ্রর পিছনে থাকা মোটরসাইকেলটিকেও ইউনিক পরিবহন ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ঘটনা স্হলে নিহত হয়। স্হানীয়রা ছুটে এসে আহতদের আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহেন্দ্রে থাকা আরো একজন মারা যায়। অন্য একজনকে বরিশাল উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথে তারও মৃত্যু হয়। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩ জনে।

সড়ক দূর্ঘটনায় নিহতরা হলেন, আবিদ (৭)। সে চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের হিমু আকনের ছেলে। অন্যজন হলেন মোটরসাইকেল চালক শহিদুল (৬০)। সে গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানির ডালাচোরা গ্রামের বশীর হাজির ছেলে। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া মৃত ব্যক্তির নাম মোটরসাইকেল আরোহী আতাহার (৬০)। সে আমতলীর বাইনবুনিয়ার মৃত আফতার আলীর ছেলে। অপর আহত ব্যক্তির পরিচয় সদর ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের মনির শিকদার (৪০)। তার পিতার নাম মোজাহার শিকদার।

এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় দুই জন নিহত হয় এবং আরও দুই জন আহত হয়েছে। আহতদের মধ্যে আতাহার নামে একজনকে বরিশালে পাঠানো হলে পটুয়াখালীর পাগলা নামক এলাকায় বসে তার মৃত্যু হয়। স্হানীয় লোকজন ঘাতক বাস ইউনিক পরিবহনটিকে আটক করলে আমরা আমতলী থানায় বাসটি নিয়ে এসেছি। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়নি। জনগণের ভীরের মধ্যে তারা পালিয়ে গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঈআউবি স্কুল শিক্ষার্থীদের উপর হামলা

নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর জন্মদিনে জন্ম নেওয়া ২০ নবজাতক শিশু পেল উপহার 

ঈদগাঁও এর সংবাদকর্মী সাগরের পিতার প্রথম মৃত্যুবার্ষিকী আজ 

ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত পথ শিশুদের পূনর্বাসনে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক

হাইকোর্টের আদেশে বদরপুর ইউপি নির্বাচন স্থগিত 

১১ নং ওয়ার্ডে মহিউদ্দিন বাচ্চু’র নৌকার গণসংযোগে মানুষের গণজোয়ার

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জগন্নাথপুরে প্রবাসীর জমি দখলের চেষ্টা

ডোমার- ডিমলা আসনের সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভাপতি নির্বাচিত

যশোরে যৌথবাহিনীর অভিযানে গাঁজাসহ আটক ৪