বাংলাদেশ সকাল
রবিবার , ৪ মে ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে কুয়েত প্রবাসীর বাড়িতে অনশনে বসা বিশ্ববিদ্যালয় ছাত্রীর বিরুদ্ধে মামলা 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৪, ২০২৫ ৭:৪১ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

রোববার (৪/৫/২৫ ) প্রেমিক মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

মামলায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ঐ ছাত্রীকে আসামি করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

আদালতের বিচারক মো. ইমরান হাসান ইপ্তি মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, আমতলী পৌর শহরের একে স্কুল সড়কের স্নাতকোত্তর অধ্যায়নরত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে মহিউদ্দিন বিশ্বাস ১৬ বছর আগে প্রেম করে।

তখন প্রেমিক মহিউদ্দিন দশম শ্রেণীতে এবং প্রেমিকা একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করত। তাদের প্রেমের সম্পর্ক গত ১৬ বছর ধরে চলে আসছিল। প্রেমিক মহিউদ্দিন তার সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছেন এমন অভিযোগ ওই ছাত্রীর।

২০১৭ সালে প্রেমিক মহিউদ্দিন কুয়েত চলে যান। কুয়েত যাওয়ার পর বেশ কয়েকবার ওই ছাত্রীর  পরিবার তাকে বিয়ে দিতে উদ্যোগ নেয় কিন্তু প্রেমিক মহিউদ্দিন ওই বিয়ে পণ্ড করে দেন। ৮ বছর পর গত ৪ মার্চ তিনি কুয়েত থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক চলে আসছে।

তাদের প্রেমের সম্পর্ক দুই পরিবার বেশ ভালো করেই জানেন। গত শুক্রবার সকালে প্রেমিক মহিউদ্দিন প্রেমিকাকে মুঠোফোনে জানিয়ে দেয় তাকে বিয়ে করা সম্ভব নয়। এমন কথায় ওইদিন রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রী প্রবাসী প্রেমিক মহিউদ্দিনের বাড়িতে অনশনে বসেন।

শনিবার রাতে মহিউদ্দিন বিশ্বাসের মা নাসিমা বেগম ওই মেয়েকে তার ছেলের সঙ্গে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে ঘরে তোলেন। রোববার মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে ওই ছাত্রীকে আসামি করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মহত্যার হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন।

মামলার আসমি ওই ছাত্রী বলেন, আমার জীবন থেকে মহিউদ্দিন ১৬টি বছর নষ্ট করে দিয়েছে। আমার পরিবার বেশ কয়েকবার বিয়ের উদ্যোগ নিয়েছে কিন্তু মহিউদ্দিন ভেঙে দিয়েছে। আমার সঙ্গে মহিউদ্দিন শারীরিক সম্পর্ক করেছে। এতো কিছুর পর জানতে পারলাম আমার বিরুদ্ধে মহিউদ্দিনের বড় ভাই আল আমিন বাদী হয়ে মামলা করেছে।

এ বিষয়ে জানতে প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের মুঠোফোনে (০১৭১৯৭৭০৯০৮) যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

মামলার বাদী আল আমিন বিশ্বাস বলেন, আমার ভাই মহিউদ্দিন বিশ্বাসের সঙ্গে ওই মেয়ের বিয়ে দেয়ার কথাবর্তা চলছে। আমি কেন তার বিরুদ্ধে মামলা দেব? তবে আমতলী আদালতে আপনার স্বাক্ষর দিয়ে কে মামলা করেছে এমন প্রশ্নের সদুত্তর না দিয়ে তিনি মোবাইল ফোনের লাইন কেটে দেন।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাদী পক্ষের আইনজীবী মো. রেজাউল করিম (রেজা) বলেন,  ওই মেয়েকে আসামি করে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বড় ভাই আল আমিন বিশ্বাস বাদী হয়ে মামলা করেছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ বিষয়ে আদালতের কোনো নথিপত্র পাইনি। আদালতের আদেশ মতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কায়বায় বেহাল রাস্তা, হাঁটু কাদা পেরিয়ে চলছে যাতায়াত

সফল সংগঠক ও সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন উজ্জল প্রধান

সিইজি ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত সেচ্ছাসেবীদের নিয়ে ইফতার মাহফিল 

পাওনা ৬০০ টাকা চাইতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন

ভুরঙ্গমারীতে আওয়ামী লীগ নেতার ডিজিটাল সেন্টারের দায়িত্ব গ্রহণ নিয়ে বিতর্ক 

শার্শায় বিদ্যুৎের টানা লাইনে প্রান গেলো কিশোরের, ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন

মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কালিরছড়া কাঞ্চিরাঘোনায় অভিযান 

মহান মে দিবস উপলক্ষ্যে পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর নেতাদের পক্ষ হতে খাবার বিতরন 

টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ভাসছে ঈদগাঁওয়ের গ্রামীন জনপদসহ আলমাছিয়া মাদ্রাসা সড়ক 

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু