মহিবউল্লাহ কিরন, বরগুনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র তালতলী উপজেলা শাখার সাংগঠনিক কর্মীসভা ২০২৫ উৎসব মুখর পরিবেশের ভিতর দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ৯ মার্চ বেলা ৩ ঘটিকায় তালতলী মডেল মসজিদের কনভেনশন সেন্টারে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠন সহ ছাত্রদল যুবদল সহ উপস্থিত হয় অগণিত নেতা কর্মী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বরগুনা জেলা বিএনপি’র সাংগঠনিক প্রস্তুত কমিটির আহবায়ক জননেতা জনাব কাজী রণকুল ইসলাম টিপু প্রধান বক্তা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন তালতলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক জননেতা জনাব শহিদুল ইসলাম শহিদ, সঞ্চালনায় ছিলেন তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আল মামুন।
সভায় জেলার সাবেক সভাপতি নজরুল মোল্লা বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে প্রান্তিক এই অঞ্চলে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে, তিনি সকল রকমের অন্যায়ের কাজ থেকে কর্মীদের দূরে থাকার পরামর্শ দেন,সাধারণ মানুষ যাতে বিএনপিকে ভোট দেয় ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিকে সে বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখার পরামর্শ দেন।
সভার প্রধান বক্তা কাজী রনকুল ইসলাম টিপু বলেন ভোট দিতে মানুষের ভিতরে যে অনীহা তৈরি হয়েছে সেটি ফিরিয়ে আনতে দলের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে মানুষের কাছে বিএনপির ইমেজ তুলে ধরতে হবে।
ব্যক্তির চেয়ে দল বড় বিষয়টিকে ধারণ করে সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে আপনাদের এক থাকতে হবে, কাদা ছোরা ছুরি বন্ধ করতে হবে,বিগত ১৬বছরে যারা হামলা মামলার শিকার হয়েছে সেই সকল ত্যাগীদের মূল্যায়ন করে তাদের কে পদ পজিশন সহ সাংগঠনিক বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছেন।




















